চুপিসারে স্তন ক্যানসার শরীরে থাবা বসিয়েছে কিনা এই ৫ লক্ষণ দেখেই ধরে ফেলুন। শরীরে এই লক্ষণগুলোর একটিও দেখা দিলে অবহেলা করবেন না। বরং দ্রুত চিকিৎসকের কাছে যান। ছবি- সংগৃহীত
2
6
স্তনে কোনও রকম শক্ত দলা বা টিউমার জাতীয় কিছু অনুভব করলে অবহেলা করবেন না। বিশেষ করে যদি তাতে ব্যথা থাকে। ছবি- সংগৃহীত
3
6
স্তনের আকার হঠাৎ কোনও বদল এলেও দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলুন। হঠাৎ এই পরিবর্তন কোনও বড় বিপদের সংকেত হতে পারে। ছবি- সংগৃহীত
4
6
স্তনের ত্বকে হঠাৎ কোনও বদল আসা কিন্তু একদমই স্বাভাবিক নয়। স্তনে লালচে ছোপ, কুচকে যাওয়া, গর্ত হওয়া কিন্তু স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। ছবি- সংগৃহীত
5
6
স্তনবৃন্ত থেকে যদি রক্ত বা কোনও তরল বেরোয়, যা স্বাভাবিক নয়, তাহলে দ্রুত ডাক্তার দেখান। ছবি- সংগৃহীত
6
6
স্তনে যদি ব্যথা থাকে কোনও কারণ ছাড়াই, বিশেষ করে কোনও নির্দিষ্ট জায়গায় তাহলে সেটাকে গুরুত্ব দিন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ছবি- সংগৃহীত