পশ্চিম এশিয়ায় যুদ্ধের ঝাঁঝ কমছেই না। এই যুদ্ধের আবহে এবার পাকিস্তানকে ঋণ শোধ করার নির্দেশ দিল সংযুক্ত আরব আমিরশাহি। শীঘ্রই এই ঋণ শোধ করার কথা জানিয়েছে তারা।
2
8
যুদ্ধের আবহেই তিন দশকের পুরনো ঋণ শোধ করার নির্দেশ দিয়েছে আমিরশাহি। এক মাসের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ ফেরত চেয়েছে তারা।
3
8
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইসলামাবাদকে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে বলেছে আমিরশাহি। চলতি মাসেই এই ঋণ শোধ করার নির্দেশ দিয়েছে।
4
8
লজ্জায় পড়ে দ্রুত ঋণ শোধ করার ঘোষণা করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, এপ্রিলের শেষেই এই ঋণ তারা শোধ করবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২ হাজার ৪৫৯ কোটি টাকা।
5
8
সূত্রের খবর, ১১ এপ্রিলের মধ্যে প্রথম কিস্তি বাবদ ৪৫০ মিলিয়ন ডলার মিটিয়ে দেওয়া হতে পারে শেহবাজ শরিফের সরকারের তরফে। এপ্রিলের শেষে বাকি টাকা ফেরত দিতে পারে তারা।
6
8
আগামী ১৭ এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফায় ২ বিলিয়ন এবং ২৩ এপ্রিলের মধ্যে বাকি ১ বিলিয়ন ঋণ শোধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
7
8
প্রসঙ্গত, ১৯৯৬-’৯৭ সালে আমিকশাহির থেকে এই টাকা ঋণ নিয়েছিল পাকিস্তান। তিন দশক পেরিয়ে যাওয়ার পর, অবশেষে সেই ঋণ শোধ করতে চলেছে শেহবাজ শরিফের সরকার।
8
8
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে বর্তমানে ১৬.৪ বিলিয়ন ডলার মূল্যের বিদেশি মুদ্রা সঞ্চিত রয়েছে। সেখান থেকে আমিরশাহির ঋণ শোধ করতে পারে তারা।