আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে রাস্তায় ফেলে লোহার রেঞ্জ দিয়ে পিটিয়ে মারল প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে। সিসিটিভি থেকে সেই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। তবে রাস্তায় এই ধরণের ঘটনা হলেও মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই। ছবিতে দেখা যাচ্ছে আরতি যাদব নামে ওই তরুণী কাজে যাচ্ছিলেন। ঠিক তখনই প্রাক্তন প্রেমিক রোহিত যাদব পিছন থেকে ছুটে আসে এবং আরতির মাথায় লোহার রেঞ্জ দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আরতি। তখনও ফের বারে বারে তাঁকে আঘাত করে রোহিত। আরতির মাথায় ১৫ বার আঘাত করে রোহিত। পথচলতি এক ব্যক্তি রোহিতকে বাধা দিতে গেলে তাঁকেও ভয় দেখায় রোহিত। এরপর আর কেউই বাধা দেওয়ার চেষ্টা করেনি। পুলিশ ইতিমধ্যেই রোহিতকে হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
KILLS: মহারাষ্ট্রে প্রাক্তন প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন তরুণী
















