আগামী ১ মের রাত অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই দিন বৈশাখী পূর্ণিমা, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু এবং বৌদ্ধদের কাছে দিনটির গুরুত্ব দারুণ। এদিন এই সহজ টোটকা করলে পাবেন মনের মতো ফল। ছবি- সংগৃহীত
2
5
যাঁরা অর্থাভাবে ভুগছেন বা সন্তান হচ্ছে না দীর্ঘ চেষ্টার পরেও তাঁরা এই টোটকা করতে পারেন। এমনকী পদোন্নতি হোক চাইছেন বা বিয়ের কথা এগিয়েও যাঁদের ভেস্তে যাচ্ছে তাঁদের জন্য এই টোটকা। ছবি- সংগৃহীত
3
5
কী করণীয়? ১ মের রাত ৯ টা থেকে ১২ টার মধ্যে ছাদে যান। সঙ্গে করে একটি তামা বা পিতলের ঘটিতে জল নিয়ে যান। এতে কয়েকটি অক্ষত চালের দানা ফেলে দিন। ছবি- সংগৃহীত
4
5
এই চাল দেওয়া জল অর্পণ করুন চন্দ্রদেবকে। চন্দ্রদেব মনের স্বামী। তিনি না বলা কথা, মনের সমস্ত ইচ্ছে আপনি না বললেও জেনে যান। এদিন এই জল তাকে অর্পণ করলে আপনার মনের সমস্ত ইচ্ছে তিনি পূরণ করবেন। চন্দ্রদেবের কৃপা পাবেন। ছবি- সংগৃহীত
5
5
এই সহজ টোটকা করলে সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে থাকলে বা অন্যান্য সমস্যার মুখোমুখি হয়ে থাকলে তার থেকেও নিষ্কৃতি পাবেন। ছবি- সংগৃহীত