এই হাঁসফাঁস গরমে কিছুই খেতে ভাল লাগছে না? ঠান্ডা গরম লেগে জিভে একেবারেই স্বাদ নেই? তাহলে চটপট সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মহারাষ্ট্রের এই জনপ্রিয় পদ থেচা। ছবি- সংগৃহীত
2
5
থেচা বানানোর জন্য লাগবে কাঁচা লঙ্কা, রসুন, চিনে বাদাম, নুন, তেল, আর ধনে পাতা। হ্যাঁ, মাত্র এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই লোভনীয়, ঝালঝাল পদ। ছবি- সংগৃহীত
3
5
থেচা বানানোর জন্য সবার আগে ১০-১২ টা কাঁচা লঙ্কা ভাল করে ধুয়ে নিন। ছাড়িয়ে নিন সমপরিমাণের রসুন। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে শুকনো খোলায় আগে লঙ্কা এবং রসুন ভাজুন। দিয়ে দিন এক মুঠো চিনে বাদাম। অল্প নেড়েই দিয়ে দিন তেল। আবার ভাল করে ভেজে নিন। ছবি- সংগৃহীত
4
5
এবার এই সমস্ত জিনিসগুলো ঠান্ডা হলে হামানদিস্তায় নিন। সঙ্গে দিয়ে দিন স্বাদ মতো নুন। অল্প করে ধনে পাতা ধুয়ে দিয়ে দিন। এবার ভাল করে থেঁতো করে নিন। ব্যাস তাহলেই তৈরি। ছবি- সংগৃহীত
5
5
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদ। একাধিক বলিউড তারকার পছন্দের পদ এই থেচা। গ্রীষ্মের দুপুরে একদিন বানাবেন নাকি? ছবি- সংগৃহীত