সিদ্ধার্থ-দীপিকার ‘বাপি বাড়ি যা’ চুমু : ২০১১ সাল। ইডেন গার্ডেনসে আইপিএল-এর একটি ম্যাচে বেঙ্গালুরুর দল জেতার পরেই আনন্দের আতিশায্যে তৎকালীন 'বিশেষ বন্ধু' তথা বেঙ্গালুরু ক্রিকেট দলের অধিকর্তা সিদ্ধার্থ মাল্যর বক্ষলগ্না হয়ে তাঁকে গভীর চুমু খেয়ে বসেন দীপিকা পাড়ুকোন! স্টেডিয়ামের বক্সের মধ্যেই। পাশে তখন দাঁড়িয়ে সিদ্ধার্থর বাবা ধনকুবের শিল্পপতি বিজয় মাল্য! সেই চুমু নিয়ে যে ক্রিকেট দুনিয়া থেকে জনতামহলে দারুণ চর্চা হয়েছিল, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।