আজকাল ওয়েবডেস্ক: উইকেটে আসতে দেরি করেছিলেন। তাই টাইমড আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। উইকেট পড়ার পর ২২ গজে এসে স্ট্রাইক নিতে দেরি করেছিলেন ম্যাথিউজ। আর তা দেখে সাকিব সহ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা আবেদন জানান। যা মেনে নেন আম্পায়ার। কোনও বল না খেলেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ম্যাথিউজকে। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। প্রসঙ্গত, দিল্লিতে দূষণ মাত্রাতিরিক্ত। তার মধ্যেই খেলত হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। প্রথমে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।
World Cup: টাইমড আউট হয়ে গেলেন ম্যাথিউজ
