ধূমপান নয়, বর্তমানে গলার ক্যানসারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে যৌনতা! হ্যাঁ, একদমই তাই। ওরাল সেক্স গলার ক্যানসারের প্রধান কারণ হয়ে উঠেছে বর্তমানে। ছবি- সংগৃহীত
2
7
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে তামাক এবং মদকে সরিয়ে ওরোফারিঙ্গিয়াল ক্যানসারের প্রধান কারণ হয়ে উঠেছে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমাভাইরাস।
3
7
এই নির্দিষ্ট স্ট্রেন বা এইচপিভি ১৬ মূলত গলা এবং টনসিলকে আক্রমণ করে। এখানেই সেটা জড়ো হয় এবং বাড়তে থাকে।
4
7
শরীর সাধারণত এইচপিভি ইনফেকশন পরিষ্কার করে দেয় নিজে থেকেই। কিন্তু যদি বারবার সেটা গলা বা টনসিলে জমতে থাকে তাহলে সেটা কোষে বদল আনতে পারে। আর সেখান থেকেই হতে পারে ক্যানসার।
5
7
বর্তমানে দেখা গিয়েছে পশ্চিমের দেশে ৭০ থেকে ৮৫ শতাংশ গলার ক্যানসারের কেসের নেপথ্যে এইচপিভি রয়েছে।
6
7
এই ভাইরাস মূলত ওরাল সেক্সের মাধ্যমে ছড়ায়। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা ওরাল সেক্সে আসক্ত তাঁদের গলার ক্যানসার হয়েছে। মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি আক্রান্ত হন এই ভাইরাস দ্বারা।
7
7
কী করলে বাঁচা যাবে এই মারণ রোগের থাবা থেকে? এইচপিভি ভ্যাকসিন নিতে হবে। এটাই সবথেকে সহজ, এবং সঠিক উপায় এই রোগ ঠেকানোর। একই সঙ্গে সচেতনতা ছড়ানো প্রয়োজন।