নয়ের দশকে বলিউডে একের পর এক সুপারহিট কমেডি ছবির জন্ম দিয়েছিল অভিনেতা গোবিন্দা ও পরিচালক ডেভিড ধাওয়ান-এর জুটি। তাঁদের বহু ছবি আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই জুটির সম্পর্ক নাকি তিক্ত হয়ে ওঠে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ছড়িয়ে পড়ে দু’জনের মধ্যে দূরত্ব তৈরির নানা জল্পনা। কিছুদিন আগে এই প্রসঙ্গেই মুখ খুলেছিলেন গোবিন্দা। পুরনো দিনের তাঁদের সেই জুটির কথা স্মরণ করে তিনি ইঙ্গিত দিয়েছেন, কাজের ক্ষেত্রে ডেভিড ধাওয়ান সব সময় সৎ ছিলেন ঠিকই, কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণে হয়তো ‘আনুগত্য’ বা ‘বিশ্বাস’-এর ঘাটতি ছিল। আর সেই কারণেই ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। এমন আবহে পরিচালক ডেভিড ধাওয়ানও প্রকাশ্যে গোবিন্দা-কে নিয়ে মুখ খুললেন। এবং যা বললেন শুনে থ হয়ে গিয়েছেন সকলে।
2
10
হাসি-মজায় ভরপুর বিশেষ এক পর্বের মধ্য দিয়ে শেষ হল দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর চতুর্থ সিজনের ফিনালে। সিজনের শেষ পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের জনপ্রিয় বাবা–ছেলের জুটি পরিচালক ডেভিড ধাওয়ান এবং অভিনেতা বরুণ ধাওয়ান।
3
10
আড্ডা, স্মৃতি আর হাসির ফোয়ারায় ভরা এই পর্বে নিজের দীর্ঘ কেরিয়ারের নানা অভিজ্ঞতার কথা শোনান ডেভিড ধাওয়ান। বিশেষ করে অভিনেতা গোবিন্দার সঙ্গে তাঁর কাজের স্মৃতিচারণ ছিল আলোচনার কেন্দ্রে। ডেভিড জানান, গোবিন্দার সঙ্গে তিনি মোট ১৭টি ছবিতে কাজ করেছেন এবং তিনি নিজের পরিচালকের কেরিয়ারের অন্যতম সেরা অভিনেতা বলে মনে করেন তাঁকে। একই সঙ্গে শুটিং সেটে গোবিন্দার বিস্তর দেরি করে আসার অভিযোগ নিয়েও মুখ খোলেন রাজাবাবু-র পরিচালক। এবং সেই ব্যাপারে গোবিন্দাকে প্রকাশ্যেই সমর্থন করেন ডেভিড!
4
10
ডেভিড ধাওয়ানের কথায়, আজকাল অনেকেই বলেন গোবিন্দা নাকি শুটিংয়ে দেরি করে আসতেন। তবে তাঁর মতে, এখনকার দিনে এমনটা কে করেন না? তিনি বলেন, গোবিন্দা সেটে এলেও নিজের কাজটুকু সম্পূর্ণ শেষ করে তবেই ফিরতেন। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।
5
10
এই প্রসঙ্গে ছেলে বরুণ ধাওয়ানও মজার একটি তথ্য শোনান। তাঁর কথায়, " চিত্রনাট্যের কোনও দৃশ্য লিখলেই বাবা প্রায়ই ভাবেন—গোবিন্দা হলে কীভাবে পারফর্ম করতেন সেই দৃশ্যতে। কিংবা কখনও বলেন, সলমন হলে এমনভাবে করতেন, আবার কখনও বলেন অনিল কাপুর এই দৃশ্যটা অন্যভাবে করতেন।
6
10
বরুণ হাসতে হাসতেই জানান, এখনকার প্রজন্মের পরিচালকেরা অনেক বেশি ভদ্র এবং সেটের পরিবেশও আগের তুলনায় অনেক বেশি নম্র। তবে মজার ছলে তিনি বলেন, তাঁর বাবা কিন্তু আগে মাইকেই উঁচু গলায় সবার সামনে বলে দিতেন। কোনও অভিনেতা ঠিকমতো অভিনয় করতে না পারলে তাঁকে ‘ঠান্ডা অ্যাক্টর’ বলে মন্তব্য করতেন!
7
10
এই আলোচনার মাঝেই ডেভিড ধাওয়ান প্রশংসা করেন বলিউডের একাধিক কিংবদন্তি চরিত্রাভিনেতাদেরও। তাঁর মতে পরেশ রাওয়াল, কাদের খান, শক্তি কাপুর, সতীশ কৌশিক এবং অনুপম খের —এই অভিনেতারা শুধু দুর্দান্তই ছিলেন না, বরং সবসময়ের জন্য নির্ভরযোগ্য ছিলেন।
8
10
আলোচনার এক পর্যায়ে উঠে আসে ২০০৭ সালের জনপ্রিয় ছবি পার্টনার-এর শুটিংয়ের একটি স্মৃতিও। সেই ঘটনার কথা বলতে গিয়ে ডেভিড জানান, একবার চার পৃষ্ঠার একটি দৃশ্য গোবিন্দা হাতে পান। শট প্রস্তুত হওয়ার আগেই তিনি পুরো দৃশ্যটি পড়ে নেন এবং একটানা এক টেকে অভিনয় করে ফেলেন।
9
10
শুধু তাই নয়, সেই দৃশ্যে নাকি গোবিন্দা এমন সব অ্যাক্রোবেটিক মুভমেন্ট করেছিলেন, যা দেখে পরিচালক নিজেই অবাক হয়ে যান। ডেভিডের কথায়, গোবিন্দার অভিনয় দক্ষতা সত্যিই অবিশ্বাস্য। দৃশ্যটি শুট করার পর তিনি নাকি বলেছিলেন, 'এবার পরিচালক নিজের খুশিমতো দৃশ্য এডিট করে নিতে পারেন।
10
10
এই স্মৃতিচারণে আবারও স্পষ্ট হয়ে গেল, বলিউডের কমেডি ঘরানার ছবিতে ডেভিড ধাওয়ান ও গোবিন্দার জুটি কতটা জনপ্রিয় এবং প্রভাবশালী ছিল জনতামহলে।