আজকাল ওয়েবডেস্ক: ভাল থাকার আসল রহস্য লুকিয়ে রান্নাঘরেই। দাবি বিশেষজ্ঞদের। কারণ আপনার সারাদিনের খাবার তৈরি হয়, এই ঘরটিতেই। ভারতীয় হেঁশেলে  সমৃদ্ধ নানা মশলায়। শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, শরীরের বিভিন্ন সমস্যাতেও এই সব মশলার গুণ অনেক। জিরে, মেথি, মৌরি - শরীরের একাধিক সমস্যায় এইসব মশলা কার্যকরী। স্বাস্থ্যের উপকারিতায় ভেষজ গুণ নিয়ে এদেশে চর্চা অনেক প্রাচীন। সম্প্রতি এই একটি মশলা নিজে গুণেই উৎসাহ বাড়িয়েছে নায়ক নায়িকাদের মধ্যে। অনেকেই খালি পেটে চুমুক দিচ্ছেন এলাচ ভেজানো জলে। এর উপকারিতা কি জানেন?
ভলেটাইল অয়েল, ফেনোলিক কম্পাউন্ড- এই দুই উপাদান আছে এলাচে। যা হজমের সমস্যার বিভিন্ন ওষুধে ব্যবহার করা হয় অনেক আগে থেকেই। আপনাদের সকাল বেলা এলাচ ভেজানো জল খান তাহলে আপনার হজমের সমস্যা কমবে অনেকটাই।
এর মাইক্রোবায়াল বৈশিষ্ট্য যে কোন ইনফেকশনের সঙ্গে আপনাকে লড়তে শক্তি যোগাবে।
অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কার্যকরী এর অ্যান্টি অক্সিড্যান্ট। পাশাপাশি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
লিপিড প্রোফাইল ও রক্তচাপের সমস্যা থাকলে এই পানীয় খুবই উপকারী। নিয়মিত এটি খেলে হার্টও ভাল থাকবে।
অনেকেই এলাচ মুখে রাখেন দুর্গন্ধ এড়াতে। তবে সমীক্ষা বলছে, একাধিক ওরাল ইনফেকশন রুখতেও এই মশলা উপকারী।
কীভাবে তৈরি করবেন?
৪-৫ টা ছোট এলাচ নিন। ২০০ মিলি জল ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে এলাচ গুলো দিয়ে আরও ১০ মিনিট ফুটতে দিন। ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিন। তাহলেই তৈরি। খাওয়ার সময় মিশিয়ে নিন অল্প একটু মধু।