মে মাসের মাঝামাঝি। এর মধ্যেই আকাশ থেকে যেন আগুন ঝরছে। গলদঘর্ম দশায় হাঁসফাঁস করছেন আপামর বাঙালি। তবে এই জ্বালাপোড়া গরম থেকে খানিকটা রেহাই পাওয়া যাবে আজ। বুধবার বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
2
13
কেবল কলকাতা নয়, বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বজায় থাকতে পারে।
3
13
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
4
13
হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের পর শহরের কিছু এলাকায় র্বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
13
তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় কার্যত নাজেহাল কলকাতাবাসী। গত কয়েকদিন ধরেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।
6
13
দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ প্রখর রোদ আর গরম হাওয়ায় বাইরে বেরোনোই কঠিন হয়ে উঠছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মিলছে খানিকটা স্বস্তির খবর। আগামী কয়েকদিনে শহর ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
13
বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতা জারি রয়েছে।
8
13
আগামী বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এবং আগামী শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
13
অন্যদিকে আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
13
আগামী শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি রয়েছে।
11
13
আগামী শনিবারেও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ও সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
12
13
চিকিৎসকদের পরামর্শ, এই সময় পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রয়োজন ছাড়া দুপুরের রোদে বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। সঙ্গে হালকা খাবার খাওয়া এবং সুতির পোশাক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।
13
13
গরমের চাপে হাঁসফাঁস করলেও বৃষ্টির সম্ভাবনা এখন কলকাতাবাসীর কাছে খানিক আশার আলো। আকাশে জমা কালো মেঘ আর হালকা হাওয়াই এখন শহরের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বস্তির বার্তা।