যাঁরা এখনও আধার কার্ডের নথি আপডেট করার কাজ পিছিয়ে রেখেছেন, তাঁদের জন্য বড় স্বস্তির খবর। কেন্দ্র সরকার আরও এক বছরের জন্য বিনামূল্যে অনলাইনে আধার ডকুমেন্ট আপডেটের সুবিধার মেয়াদ বাড়িয়ে দিল। ফলে এখন আধার ব্যবহারকারীরা ১৪ জুন ২০২৭ পর্যন্ত কোনও ফি ছাড়াই অনলাইনে নিজেদের পরিচয় ও ঠিকানার নথি আপডেট করতে পারবেন।
2
10
ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি সম্প্রতি জানিয়েছে পোর্টালের মাধ্যমে আধারের সঙ্গে যুক্ত নথি আপডেটের ফ্রি পরিষেবা আগামী বছর পর্যন্ত চালু থাকবে। আগে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জুন ২০২৬-এ।
3
10
১৩ মে ২০২৬-এর অফিস মেমোরান্ডাম অনুযায়ী, অনলাইনে আধার আপডেট পরিষেবায় সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
4
10
এই বিনামূল্যের পরিষেবা শুধুমাত্র মাই আধার পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। মূলত পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপডেটের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য। অর্থাৎ আধার প্রোফাইলে পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণপত্র নতুন করে আপলোড বা সংশোধন করতে চাইলে অনলাইনে কোনও ফি লাগবে না।
5
10
তবে স্পষ্ট বলা হয়েছে, এই সুবিধা শুধুমাত্র অনলাইন পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে গিয়ে নথি আপডেট করতে চান, তাহলে তাঁকে ৭৫ টাকা ফি দিতে হবে।
6
10
অনলাইনে আধার ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াও যথেষ্ট সহজ। ব্যবহারকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে আধার নম্বর ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। এরপর বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করে আবেদন জমা দিতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হলে একটি ১৪ সংখ্যার ইউআরএন পাওয়া যাবে, যার মাধ্যমে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস দেখা সম্ভব।
7
10
এছাড়াও বর্তমানে ব্যবহৃত এম আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে নতুন আধার অ্যাপ চালু করা হবে। নতুন অ্যাপে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা, কিউ আর ভিত্তিক আধার শেয়ারিং, উন্নত প্রাইভেসি সেটিংস এবং আধার পরিষেবায় সহজ প্রবেশাধিকার মিলবে। নতুন অ্যাপ ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পরিচয় পরিষেবা আরও দ্রুত ও সহজ করে তুলবে।
8
10
আধার আপডেটের ক্ষেত্রে কোন পরিষেবায় কত খরচ হবে, সেটিও স্পষ্ট করেছে। বায়োমেট্রিক আপডেট যেমন আঙুলের ছাপ, আইরিস স্ক্যান বা ছবি পরিবর্তনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে শিশুদের জন্য পরিষেবা বিনামূল্যে। অন্য ক্ষেত্রে ১২৫ টাকা পর্যন্ত ফি লাগতে পারে।
9
10
অন্যদিকে নাম, লিঙ্গ, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেল বা ঠিকানার মতো তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে একসঙ্গে করলে কোনও আলাদা চার্জ লাগবে না। তবে শুধুমাত্র ডেমোগ্রাফিক আপডেট করাতে গেলে ৭৫ টাকা ফি প্রযোজ্য হবে।
10
10
সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ আধার ব্যবহারকারী উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখনই আধারের নথি যাচাই ও আপডেট করে নেওয়া ভবিষ্যতের নানা সরকারি ও আর্থিক পরিষেবা পেতে সুবিধা করে দেবে।