আজকাল ওয়েবডেস্ক: গরমে তেলমশলাযুক্ত খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। শরীর ঠান্ডা রাখে এমন খাবার খেতেই পরামর্শ দেওয়া হয়। কিন্তু কাঠফাটা গরমে কি প্রায়ই আপনার ডেসার্ট খেতে মন চায়? তাহলে আইসক্রিম কিংবা বাজার চলতি ডেসার্টের বদলে সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন গাজর-সাবুদানার পায়েস। চিনির পরিবর্তে এই ডেসার্টে ব্যবহার করুন গুড়। তাহলে বাড়বে স্বাস্থ্যগুণও। ঝটপট জেনে নিন রেসিপি। 

উপকরণ: দুধ দেড় লিটার, সাবুদানা ১০০ গ্রাম, গাজরকুচি ১ কাপ, স্বাদমতো গুড়, এলাচগুঁড়ো হাফ চা চামচ, বাদামকুচি ও জাফরান।

প্রণালী: সাবুদানা জলে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। প্যানে দুধ আর গাজর দিয়ে সেদ্ধ করে নিতে হবে। গাজর সেদ্ধ হয়ে দুধ একটু ঘন হয়ে এলে আন্দাজমতো গুড় দিন। চিনি গলে গেলে ভেজানো সাবুদানা দিন। সাবুদানা স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত রান্না করুন। শেষে দিন এলাচেরগুঁড়ো। ঠান্ডা হওয়ার পর এই পায়েস আরও খানিকটা ঘন হয়ে আসবে। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে স্বাদ বাড়বে। পরিবেশন করার আগে পছন্দমতো বাদাম, জাফরান ছড়িয়ে দিতে ভুলবেন না যেন! ৩-৪ দিন ফ্রিজে রেখে অনায়াসেই এই পায়েস উপভোগ করতে পারেন।