১৬ থেকে ২২ মার্চ, আগামী ৭ দিন কোন রাশির কেমন কাটবে, কার জন্য কী অপেক্ষা করছে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
13
মেষ: অত্যন্ত সাবধানে, সতর্ক হয়ে চলা উচিত এই সপ্তাহে। কাজের জায়গায় বা পাবলিক প্লেসে এমন কোনও কাজ করবেন না যাতে মানহানি হয়। নিয়ম ভাঙবেন না। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কাজের জায়গায় মোটেই সুবিধার সময় কাটবে না। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: এই সপ্তাহ আপনার জন্য গুডলাক বয়ে আনবে। যা যা পরিকল্পনা করেছেন, সব কাজ মনের মতো করে করতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে। জীবন ইতিবাচক উর্জায় ভরা থাকবে। সিনিয়র এবং জুনিয়র, উভয়ের সাহায্য পাবেন। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। কোথাও যাত্রা করতে হতে পারে। প্রেম গভীর হবে। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: দৌড়ঝাঁপ করেই কাটবে এই সপ্তাহ। তবে ভাল কাটবে এই সময়। আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোনও বহু প্রতীক্ষিত সুখবর পেতে পারেন। তবে স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে নজর দেওয়া জরুরি। কোনও পুরনো রোগ ফের মাথাচাড়া দিতে পারে। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: সৌভাগ্য বয়ে আনবে এই সপ্তাহ। সপ্তাহের শুরুতে কোথাও বেড়াতে যেতে পারেন। আত্মীয়দের দ্বারা সাহায্য পাবেন প্রয়োজনে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের সেই খোঁজ থামবে। পদোন্নতি হতে পারে। আধ্যাত্মিক দিকে মন দেবেন। বৈবাহিক সম্পর্ক ভাল কাটবে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: অসাবধানী হলেই বিপদে পড়বেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। রাস্তায় বেরোলে সতর্ক থাকুন। দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এমনকী কর্মক্ষেত্রেও কোনও বড় অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শুরুতে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। কাজের চাপ বাড়বে। সহকর্মীদের ষড়যন্ত্রের কারণে মন মেজাজ বিগড়ে থাকবে। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: এতদিন ধরে যে কাজ করেছেন, পরিশ্রম করেছেন সেটার ফল ভোগ করবেন। কাজের জায়গায় প্রশংসিত হবেন। তবে সন্তানকে নিয়ে চিন্তিত থাকবেন। সঙ্গীর ভাবনাকে কদর করুন। ছবি- সংগৃহীত
8
13
তুলা: এই সপ্তাহ অত্যন্ত ভাল কাটবে। কোনও সুখবর পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন কাজের জায়গায়। ব্যবসা বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। সম্পর্কে মধুরতা, রোম্যান্স বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: ভাগ্য সম্পূর্ণ সহায় থাকবে। যে কাজে হাত দেবেন তাতে সফল হবেন। কাজের জন্য কোথাও যেতে হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। বহুদিন ধরে চলে আসা কোনও বিবাদ মিটবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ছবি- সংগৃহীত
10
13
ধনু: এতদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন, সেটা মিটবে। কোনও বন্ধুর থেকে প্রয়োজনে সাহায্য পাবেন। কাজের জায়গায় সহকর্মীরা সহযোগিতা করবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে কোনও বড় ডিল ক্র্যাক করতে পারেন। ব্যবসা বৃদ্ধি পাবে। পার্টনারের থেকে কোনও সারপ্রাইজ পেতে পারেন। ছবি- সংগৃহীত
11
13
মকর: কেরিয়ারে মন দেবেন। উন্নতির পথ দেখতে পাবেন। ঘর এবং বাইরে দুই জায়গায় ইতিবাচক পরিস্থিতি থাকবে। স্নেহ, ভালবাসা পাবেন। আপনার বুদ্ধির জন্য প্রশংসিত হবেন। কাজ ছাড়া বাকি সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটবে। সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। কাজে বাধা পাবেন, দেরিও হবে। ধৈর্য হারাবেন না। বসের রোষের মুখে পড়তে হতে পারে। চাপ এবং চিন্তা দুই বাড়বে। জমি, জায়গা নিয়ে বিবাদে জড়াতে পারেন। হঠাৎ কোনও কারণে প্রচুর খরচ হবে। ছবি- সংগৃহীত
13
13
মীন: চড়াই উৎরাইয়ের মধ্যে কাটবে এই সপ্তাহ। সপ্তাহের শুরুর দিকে স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে নজর দিন। বাড়ির কারও সঙ্গে বিবাদে জড়াতে পারেন। তবে কাজের জায়গায় বসের সাহায্য পাবেন। যে দায়িত্ব পাবেন সেটা ঠিক ভাবে পূরণ করবেন। তবে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। বুঝে কথা বলুন। ছবি- সংগৃহীত