বন্ধুদের সঙ্গে কথা বলা, ছবি বা ভিডিও শেয়ার—সবকিছুতেই ইনস্টাগ্রাম ব্যবহার করা হয়৷ ২০২৬ সালের মে মাসে এই জনপ্রিয় প্ল্যাটফর্মে আসতে চলেছে একটি বড় পরিবর্তন।

মেটা জানিয়েছে, ২০২৬ সালের ৮ মে থেকে ইনস্টাগ্রামে মেসেজ করার ক্ষেত্রে কিছু বদল আসছে৷ এন্ড টু এন্ড এনক্রিপশন আর থাকবে না৷ 

End-to-end encryption বা E2EE  থাকলে মেসেজ কেবল যে পাঠাচ্ছেন আর যাঁকে পাঠাচ্ছেন তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে৷ এমনকি প্ল্যাটফর্ম সংস্থাও সেই মেসেজ দেখতে পারে না। এই কারণেই অনেক ব্যবহারকারী ব্যক্তিগত কথোপকথনের জন্য এই ফিচার ব্যবহার করতেন।

যেসব ব্যবহারকারী আগে এনক্রিপটেড চ্যাট ব্যবহার করেছেন, তাঁদের গুরুত্বপূর্ণ মেসেজ বা ছবি আগে থেকেই ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছে মেটার পক্ষ থেকে৷ কারণ ভবিষ্যতে সেই চ্যাটগুলো অ্যাপে একইভাবে নাও থাকতে পারে।

এই বদল কেন করা হল?  মেটা সেই বিষয় স্পষ্ট করে এখনও কিছু জানায়নি৷ তবে এখন থেকে সোশ্যাল মিডিয়ায় খুব ব্যক্তিগত তথ্য শেয়ার না করা ভাল। গুরুত্বপূর্ণ চ্যাট এখনই ডাউনলোড করে রাখতে পারেন৷