আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনে নতুন সরকার গঠন হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন স্টারমার। দায়িত্ব নেওয়ার পরই কিন্তু স্বস্তি ফিরল ভারতীয়দের মনে। ব্রিটেন সরকার ফ্যামিলি ভিসার উপর বাড়তি বোঝা চাপানোর পক্ষে নন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত সর্বনিম্ন আয় যেখানে জিবিপি ২৯ হাজার প্রতি বছরে ছিল সেটাই ধরে রাখছে বর্তমান সরকার। ভিসা নীতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলেই জানা গিয়েছে। এই জিবিপি বৃদ্ধি নিয়ে নতুন সরকার গঠনের পর থেকেই নানা দিক থেকে নানা আওয়াজ উঠেছিল। তবে এবার স্টারমার সরকার জানিয়ে দিল এবার তাঁদের এই ধরণের কোনও পরিকল্পনাই নেই।
বিগত সরকারই এই জিবিপি বাড়িয়েছিল। ১১ এপ্রিল থেকে এই নিয়ম বলবত করা হয়েছিল। ঋষি সুনকের আমলে এই অর্থের পরিমান বাড়ানো হয়েছিল বলে বর্তমানে ফের এই অর্থ বাড়ানোর পক্ষপাতী ছিলেন না অনেকেই। তাই বর্তমান সরকারের এহেন সিদ্ধান্তে সকলেই খুশি।