নতুন বৌদিকে ভালবাসায় ভরিয়ে দিলেন শচীন-কন্যা, করলেন বিশেষ অনুরোধ, কী লিখলেন সারা?
নিজস্ব সংবাদদাতা
১৪ মার্চ ২০২৬ ১৮ : ১০
শেয়ার করুন
1
8
সারা তেন্ডুলকার সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন৷ নতুন বৌদি সানিয়া চান্ডোকের উদ্দেশে মিষ্টি বার্তা দিয়েছেন৷
2
8
সম্প্রতি ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারের সঙ্গে বিয়ে হয়েছে সানিয়া চান্ডোকের। দুই পরিবারের আগে থেকেই চেনাজানা ছিল৷
3
8
ভাইয়ের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরেছিলেন সারা৷ সেই ছবির সঙ্গে ইনস্টাগ্রামে অর্জুন-সানিয়ার ছবিও পোস্ট করেছেন সারা৷
4
8
সারা লিখেছেন, "তোমার মতো একজনকে আমি বোন হিসাবে সবসময় চাইতাম, কিন্তু কখনও পাইনি। তুমি আমার কাছে বৌদির থেকেও অনেক বেশি আমার বোনের মতো।"
5
8
সারা আরও লিখেছেন, " যেমন আমার মা বলেছেন, আমি তোমাকে এই পরিবারে স্বাগত জানাতে পারব না কারণ তুমি বহু বছর ধরেই এই পরিবারের অংশ "
6
8
সারা লিখেছেন, মেয়ে থেকে বৌ হওয়ার এই যাত্রাপথ সানিয়ার জন্য অত্যন্ত সহজ হবে কারণ সকলে সানিয়াকে ভালবাসেন এবং সমস্ত আশীর্বাদ সানিয়ার সঙ্গে আছে৷
7
8
তবে শুধু বৌদি নয়, দাদার জন্যও সারার আবেগঘন সংযোজন, " ঠিক যেমনটা বলেছিলাম তোমাদের বাগদানের দিন, আমার ভাই আমার হৃদয়। আর এখন হৃদয় জুড়ে তুমি আছ৷"
8
8
দাদার খেয়াল রাখার জন্যও সানিয়াকে অনুরোধ জানিয়েছেন সারা৷ সানিয়া-অর্জুন দুজনকেই ভালবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন সারা৷ পৃথিবীর সব সুখ নবদম্পতির হোক, এই কামনা করেই সারা উড়ন্ত চুমু দিয়েছেন তাঁর ভালবাসায় ভরা শুভেচ্ছাবার্তার সঙ্গে।