আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে বিজেপির শক্তিবৃদ্ধি হতে চলেছে। এমএনএস নেতারা ইতিমধ্যেই দেখা করেছেন মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে। রাজনৈতিক মহলের মতে, রাজ ঠাকরে নিজের দল নিয়ে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করতে পারেন। মহারাষ্ট্র নবনির্মান সেনার নেতারা এদিন ফড়নবীশের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এমএনএস নেতা বালা নন্দগোয়ানকার, সন্দীপ দেশপাণ্ডে, নীতীশ সরদেশাইকে রাজ ঠাকরে পাঠিয়েছেন বলেই খবর মিলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র আসন রফা নিয়েই এদিন কথা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, চলতি বছরে মহারাষ্ট্রে দুবার ভোট হবে। প্রথমটি লোকসভা ভোট এবং দ্বিতীয়টি বিধানসভা ভোট। লোকসভায় মহারাষ্ট্র থেকে ৪৮ টি আসন রয়েছে এবং বিধানসভায় রয়েছে ২৮৮ টি আসন। বর্তমানে এখানে মহাযুতি জোট ক্ষমতায় রয়েছে। এই জোটে রয়েছে একনাথ শিণ্ডের শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি।
MNS: রাজ ঠাকরের দলের প্রধান নেতারা দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে
















