আজকাল ওয়েবডেস্ক: শনিবার কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, "আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হল। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেছি আমি। এই দল আমার পরিবারের মত ছিল। ৫৫ বছরের সম্পর্কের অবসান ঘটল।"
দলের সমস্ত নেতা, সহকর্মী এবং কর্ম কর্তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব।" সম্প্রতি গুজব রটেছিল, মিলিন্দ কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেবেন। যদিও সেই জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত নিইনি। সমর্থকদের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।