আজকাল ওয়েবডেস্ক : বিগত কয়েক সপ্তাহের অসহ্য পরিস্থিতি থেকে কিছুটা হলেও এবার স্বস্তি। দিল্লিতে বৃষ্টির জেরে খানিকটা হলেও কমেছে দিল্লির দূষণ পরিস্থিতি। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, বৃষ্টির জেরে দিল্লির দূষণ প্রায় ৫০ শতাংশ কমেছে। যে অসহ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে কিছুটা বেরিয়ে আসা গিয়েছে। তবে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেদিকে নজর রাখছে দিল্লি সরকার। প্রসঙ্গত, দূষণের মাত্রা কমাতে চলতি মাসেই রাজধানীতে কৃত্রিমভাবে বৃষ্টির ভাবনাচিন্তা শুরু করেছিল দিল্লির আপ সরকার। আগামী ২০-২১ নভেম্বর কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা ছিল। তবে অকাল এই বৃষ্টি তার প্রয়োজন অনেকটাই কমিয়ে দিয়েছে। শুক্রবারও দিল্লিতে বাতাসের গুণমান অনেকটাই খারাপ ছিল। শীতের আগে দিল্লিকে যদি দূষণমুক্ত না করা যায় তবে শীতে এই দূষণের মাত্রা আরওল বাড়বে বলেই মনে করছে পরিবেশবিদরা।