আজকাল ওয়েবডেস্ক : বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই জারি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি একে কংগ্রেস সরকারের প্রতিশোধের সঙ্গে তুলনা করল। এক দলিতের উপর যৌন নির্যাতনের অভিযোগে বেঙ্গালুরুর বিশেষ আদালত ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবিষয়ে সিদ্দারামাইয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আইন আইনের পথে চলবে। সরকারে উপর কোনও চাপ নেই। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যেমনভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বেঙ্গালুরু আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তেমনই কংগ্রেসও চাইছে বিজেপি নেতাকে আদালতে টেনে নিয়ে যাবে। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের ওই নাবালিকা এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ৮১ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়।