রাজ-শুভশ্রী থেকে আবির, ভোটযুদ্ধে সামিল টলিপাড়ার তারকারা, দ্বিতীয় দফায় ভোট দিলেন কারা?
২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ২৩
- 1
- 25
বুধবার চলছে বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন। এদিন সকাল থেকে ভোটদান পর্ব সেরেছেন টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী। সমাজ মাধ্যমে আঙুলে কালি লাগানো ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা।
- 2
- 25
এদিন শুভশ্রীর সঙ্গে ভোট দেন পরিচালক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী।। সকাল ৭টা নাগাদ ভোটপর্ব সারেন তারকা দম্পতি। রাজের পরনে ছিল সাদা জামা, অন্যদিকে শুভশ্রী পড়েছিলেন কালো ক্যাজুয়াল পোশাক। হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দেন তাঁরা।
- 3
- 25
বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে ভোট দেন আবির চ্যাটার্জি। ভোটদান পর্বের পর গাড়িতে সপরিবারে ছবি শেয়ার করেন অভিনেতার বাবা তথা বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি। সঙ্গে তিনি লেখেন, “সাতসকালে প্রমাণ দিয়ে এলাম, ছাব্বিশেও আমরা ভারতীয় নাগরিক।”
- 4
- 25
এদিন সপরিবারে ভোট দিলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে দুপুরে ভোট দিতে আসেন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ। ধূসর রঙের ওপর লাল-সবুজ-হলুদ রঙের সুতোর কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। ভোটদানের পর আঙুলে কালির ছবিও শেয়ার করেন নায়িকা।
- 5
- 25
সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা জিৎ। নায়কসুলভ আচরণে ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। এরপর সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, “নাগরিক কর্তব্য।”
- 6
- 25
দ্বিতীয় দফায় সকালেই ভোট দেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। সঙ্গে ছিলেন তাঁর বর্ষীয়ান বাবা। আঙুলে ভোটের কালির ছবি শেয়ার করেছেন অভিনেতা লিখেছেন, “আর্লি বার্ডস।এবার আমাদের হাউজিং কমপ্লেক্সের ভেতরেই ভোটকেন্দ্রটি থাকায় আমরা সৌভাগ্যবান।”
- 7
- 25
মেয়ের সঙ্গে ভোট দেন শঙ্কর চক্রবর্তী। হাসিমুখে ছবি ভাগ করে তিনি লেখেন, “সকাল সকাল বাপমেয়েতে মিলে নাগরিক অধিকার প্রয়োগ করে এলাম।”
- 8
- 25
এদিন সাতসকালে ভোটপর্ব সারেন সোহিনী সরকার। সমাজমাধ্যমে আঙুলে ভোটের কালির ছবির শেয়ার করেন তিনি। কপালে ছোট্ট টিপ, চোখে চশমা, গলায় জড়ানো স্কার্ফে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, “সক্কাল সক্কাল।”
- 9
- 25
ভোটযুদ্ধে সামিল ‘একেনবাবু’ও। বুধবার ভোট দিয়ে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী লেখেন, “সেরে এলাম!ওখানে গিয়েছি, ওই কাজটাও করেছি।”
- 10
- 25
ভোট দিয়ে চেনা হাসিখুশি মেজাজে ধরা দেন গায়িকা তথা রাজারহাট-গোপালপুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। বুধবার বেলা ১২টা নাগাদ ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। লাল ব্লাউজের সঙ্গে লাল ও কালো পাড়ের সাদা সুতির শাড়ি পরেছিলেন তিনি।
- 11
- 25
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিলেন পিয়া চক্রবর্তী। ভোটউৎসবে সামিল হওয়ার পর সমাজমাধ্যমে অভিনেত্রী পরমব্রত চক্রবর্তীর স্ত্রী লেখেন, “ভোট তাদের জন্যি যাদের এবার ভোট নেই!”
- 12
- 25
এদিন দুপুরে ভোটপর্ব সারেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। উজ্জ্বল গোলাপি চিকনকারি কামিজে ধরা দেন গায়িকা। সমাজমাধ্যমে ছবি শেয়ার করে লেখেন, “কাজ শেষ।”
- 13
- 25
এদিন ভোট দিলেন অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। সবুজ রঙের পোশাক, চোখে সানগ্লাসে ভোটদান করলেন তিনি। নির্বাচনের আগে হুগলি জেলার নানান এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।ইন্দ্রনীল সেন থেকে দেবাংশু ভট্টাচার্য, সকলের হয়েই প্রচারে নেমেছিলেন তিনি।
- 14
- 25
বুধবার যশের সঙ্গে ভোট দেন নুসরত। দু’জনের পরনেই ছিলেন সাদা টি-শার্ট ও ডেনিস জিন্স। ভোট দেওয়ার পর সমাজমাধ্যমে লেখেন, “নিজের অধিকার প্রয়োগ করুন, ভোট দিন।”
- 15
- 25
এদিন ভোট দেনঅভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গলি। টালিগঞ্জের রাজেন্দ্র প্রসাদ শিক্ষা সদন গার্লস হাইস্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দেন অভিনেত্রী। বেশ কিছু জায়গায় ইভিএম কাজ না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
- 16
- 25
বুধবার সকালে বেলগাছিয়ায় ভোট দেন মিঠুন চক্রবর্তী। গত দেড়-দু’মাস ধরে বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে দেখা গিয়েছে তাঁকে। এদিন কালো সানগ্লাস, কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি, ও গলায় গেরুয়া উত্তরীয়-এই সাজে ভোট দিতে আসেন অভিনেতা।
- 17
- 25
বুধবার সকালে ভোট দেন লহমা ভট্টাচার্য। বাবা-মায়ের সঙ্গে ভোটপর্ব সারেন অভিনেত্রী। এরপর সপরিবারে ছবি ভাগ করে নেন তিনি।
- 18
- 25
দ্বিতীয় দফায় ভোট দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই তাঁদের পরিবারের সঙ্গে ভোটপর্ব সারেন। সমাজমাধ্যমে ছবি ভাগ করে নেন তাঁরা।
- 19
- 25
এদিন ভোট দিতে আসেন মুনমুন সেন। আকাশি রঙের স্লিভলেস ব্লাউজ, সিল্কের শাড়ি, কানে ঝোলা দুল-চেনা স্টাইলে ধরা দেন বর্ষীয়ান অভিনেত্রী।
- 20
- 25
বুধবার মায়ের সঙ্গে ভোট দিতে আসেন মিমি চক্রবর্তী। গোলাপি ফরম্যাল শার্ট আর কালো জিনসে ধরা দেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ।
- 21
- 25
এদিন ভোটদান পর্ব সারেন পল্লবী চ্যাটার্জী। এরপর আঙুলে কালির ছবি শেয়ার করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন।
- 22
- 25
দ্বিতীয় দফায় ভোট দিলেন বনি-কৌশানী। টি-শার্ট ও জিন্স, চোখে চশমা ছিল কৌশানীর, অন্যদিকে বনি পরেন ক্যাজুয়াল শার্ট ও ডেনিম, মাথায় টুপি।
- 23
- 25
ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের দুই সাংসদ সায়নী ঘোষ ও জুন মালিয়া।
- 24
- 25
বাবার সঙ্গে ভোট দেন মানালি দে। গোলাপি রঙের টি-শার্টে হাসিমুখে ধরা দেন ছোটপর্দার জনপ্রিয় মুখ। মেয়ের সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবি পরেন অভিনেত্রীর বাবা।
- 25
- 25














