আজকাল ওয়েবডেস্ক : সদ্য প্রয়াত হয়েছেন রতন টাটা। আর এবার দিল্লির একটি মেট্রো স্টেশনে তার অসাধারণ ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিল একজন শিল্পী। অক্ষয় জ্বালিহাল নামে ওই ব্যাক্তির এই ছবি সকলের নজর কেড়েছে। তিনি রতন টাটার একজন অনুরাগী বলেই জানা গিয়েছে।
এরপর নিজের কথা বলতে গিয়ে অক্ষয় বলেন, এমন একজন মানুষের ছবি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। দেশের এমন এক সন্তান যেমন দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনিও তার পথ অনুসরণ করতে চান।
দেশের ব্যবসায়িক জগতের উজ্জ্বল নক্ষত্র রতন টাটা প্রয়াত হয়েছেন । টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান, শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশে। ৯ অক্টোবর ২০২৪ বুধবার ৮৬ বছর বয়সে ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখমন্ত্রী মমতা ব্যানার্জি।
পূর্ণ মর্যাদার সঙ্গে রতন টাটার শেষ কাজ সম্পন্ন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির নেতারা। পাশাপাশি অনেক সাধারণ মানুষ সেদিন তাকে শেষ বিদায় জানান।
