বক্সিং কোচ-এর ভূমিকায় কার্তিক আরিয়ান, শুটিংয়ের আগে কী পরিবর্তন আনলেন জীবনে?
নিজস্ব সংবাদদাতা
১৭ মার্চ ২০২৬ ১৩ : ৩২
শেয়ার করুন
1
9
পরিচালক কবির খান এবং অভিনেতা কার্তিক আরিয়ান আবারও হাত মেলালেন। 'চন্দু চ্যাম্পিয়ন'-এর দুর্দান্ত সাফল্যের পর এই জুটি আবারও ফিরছে 'স্পোর্টস ড্রামা' নিয়ে।
2
9
বড়পর্দায় এই জুটি আনছেন কাশ্মীরের কিকবক্সিং বিস্ময় তজামুল ইসলামের জীবনকাহিনি। তবে এই ছবিতে কার্তিককে শুধু রিং-এ লড়তে নয়, বরং একজন দক্ষ কোচের ভূমিকায় দেখা যাবে।
3
9
তজামুল ইসলাম, মাত্র সাত বছর বয়সে ইতালিতে বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন, তাঁর জীবনের কাহিনিই ফুটে উঠবে এই ছবিতে।
4
9
উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার এক সাধারণ পরিবারের মেয়ে তজামুল কীভাবে শত বাধা পেরিয়ে বিশ্বজয় করলেন, সেই অবিশ্বাস্য যাত্রাই পর্দায় ফুটিয়ে তুলবেন কবির খান। বর্তমানে মুম্বইয়ের প্যারেল এলাকায় ছবির শুটিং শুরু হয়েছে। জানা গিয়েছে, সপ্তাহান্তেই ইউনিটের সঙ্গে যোগ দেবেন কার্তিক।
5
9
ছবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কার্তিক আরিয়ান এই চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলছেন। কোচের চরিত্রে মানিয়ে নিতে তিনি ইতিমধ্যেই কিকবক্সিংয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছেন।
6
9
মুম্বইয়ের দুই সপ্তাহের শিডিউল শেষ করে পুরো টিম পাড়ি দেবে 'ভূস্বর্গ' কাশ্মীরে। ছবির একটি বিশাল অংশ সেখানেই চিত্রায়িত হবে, কারণ তজামুলের সংগ্রামের শিকড় জড়িয়ে আছে কাশ্মীরের পাহাড় ও মাটির সঙ্গে।
7
9
পরিচালক কবির খান বাস্তব জীবনের লড়াইয়ের গল্প বলতে বরাবরই ভালবাসেন। '৮৩' থেকে শুরু করে 'চন্দু চ্যাম্পিয়ন', প্রতিটি ছবিতেই তিনি এক একজন পথপ্রদর্শকের গল্প শুনিয়েছেন। এবার তাঁর তুরুপের তাস তজামুল ইসলাম। তজামুল শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নন, তিনি কাশ্মীরে মেয়েদের জন্য নিজস্ব স্পোর্টস একাডেমি গড়ে তুলেছেন যাতে পরিকাঠামোর অভাবে আর কোনও প্রতিভাকে ঝরে পড়তে না হয়।
8
9
কার্তিক আরিয়ানের কাছেও এই ছবিটি একটি বড় পরীক্ষা। রোমান্টিক হিরো বা অ্যাকশন স্টার থেকে বেরিয়ে একজন কোচের চরিত্রে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।
9
9
জানা যাচ্ছে, ২০২৬ সালের অক্টোবরের মধ্যে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কবির ও কার্তিকের এই নতুন 'মিশন' বক্স অফিসে কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার।