ঝড়বৃষ্টির জের। একধাক্কায় পতন তাপমাত্রার পারদের। চলতি সপ্তাহ জুড়েই বাংলায় দুর্যোগের ঘনঘটা। জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতাও। ভোটের প্রচার চলাকালীন ভোগান্তি পোহাতে হবে প্রার্থীদের।
2
9
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
9
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জেলায় সতর্কতা জারি রয়েছে।
4
9
এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
9
আগামিকাল বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
9
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
9
আগামী রবিবার ও সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
9
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা, ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
9
9
আজ মঙ্গলবার, আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার শুধুমাত্র দার্জিলিং ও জলপাইগুড়িতে হলুদ সর্তকতা জারি রয়েছে।