সকালে, একাধিক জেলায়, একাধিক ব্যক্তি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার সকালে শাসক দলের যোগ দিলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এদিন তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন শিবশঙ্কর।
3
7
তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন বঙ্গ ক্রিকেটার শিবশঙ্কর পাল বলেন, 'আমি শুধু দুটো কথা বলতে চাই। আমি সারাজীবন বাংলার হয়ে মাঠে নেমেছি, খেলেছি। এখন যখন বাংলা ও বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াইয়ে নামতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে।'
4
7
এদিন শুধু কলকাতাতেই নয় প্রার্থী তালিকা ঘোষণার দিনে জেলাতেও একাধিক ব্যক্তির যোগদানের ঘটনা ঘটেছে। বিষ্ণপুর এবং ঝাড়গ্রামে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নতুন মুখ।
নদিয়া-কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় একাধিক ব্যক্তি যোগ দেন তৃণমূলে। মঙ্গলবার সকালে, বাঁকুড়াতেও একাধিক ব্যক্তি ঘাসফুল শিবিরে যোগ দেন।
5
7
মুর্শিদাবাদ জঙ্গীপুরেও একাধিক ব্যক্তি এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
অন্যদিকে মঙ্গলবার সকালে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে, তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর। নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রামপঞ্চায়েতের বিজেপি নেতা ছিলেন পবিত্র। তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘুরছিল। এবার কি জল্পনাতেই সিলমোহর।
6
7
প্রার্থী তালিকা ঘোষণার আগেই, অভিষেকের হাত ধরে শুভেন্দুর ঘরের লোক তৃণমূলে আসতেই জল্পনা উসকে গেল কয়েকগুণ।
7
7
মঙ্গলবার দুপুর নাগাদ মুর্শিদাবাদে শাসক দল, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলার অন্যতম বৃহৎ বিড়ি ফ্যাক্টরির মালিক তথা শিল্পপতি নুর আলম, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের শিরোপা পাওয়া বাবর আলি এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল আজিজ।