আজকাল ওয়েবডেস্ক: ৩৩ হাজারের প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি । সোমবার রামমন্দির উদ্বোধন, প্রাণপ্রতিষ্ঠা হবে রাম লালার। অযোধ্যা সহ দেশ জুড়ে তা নিয়ে একদিকে উন্মাদনা, একদিকে চর্চা। এসবের মাঝেই শনিবার মহারাষ্ট্রের মুঙ্গান্তিওয়ারের কাছে চন্দ্রপুরে জ্বালানো হল ৩৩ হাজারের বেশি প্রদীপ। তাতে লেখা ছিল " সিয়াভার রামচন্দ্র কী জয় "। এই আয়োজন করেছিল ড: শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বজনিক বচনালয়। কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠান দেখতে। অন্যদিকে বিপুল আয়োজনের মধ্যেই রাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমারোহের মাঝে মন্দিরের অনুদান দ্বিগুণ হচ্ছে প্রতি ঘন্টায়। অনুদান নেওয়া হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেমে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে এবং একাধিক ইয়পিআই অ্যাপের মাধ্যমে।