জুলাই মাসের প্রথম সপ্তাহের দু’দিন ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই ছুটি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
2
9
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ১ জুলাই। ওই দিন সকল সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
3
9
১ জুলাই দুপুর ২টোর পরে সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
4
9
বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে। সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই দিন পালন করেন।
5
9
তবে, কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।
6
9
৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন। ওই দিন পূর্ণদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি এই ছুটির অনুমোদন দিয়েছেন।
7
9
ইতিমধ্যেই, রাজ্যের রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ’ পালনের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।
8
9
বাজেটেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য। তাঁর ১২৫ ফুটের মূর্তি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। ৬ জুলাই ভূমিপুজো হওয়ার সম্ভাবনা রয়েছে।
9
9
হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি সংস্কার, তাঁর নামে গ্রন্থাগার এবং পার্ক তৈরি হবে। ইতিমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।