নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার ধাপে ধাপে সব প্রতিশ্রুতি পূরণের পথে শুভেন্দু অধিকারীর সরকার।
2
8
রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
3
8
এখনও পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোনও নথি দেখাতে হচ্ছিল না। তবে এবার থেকে চালু হল 'পিঙ্ক কার্ড'। এই কার্ড সঙ্গে থাকলেই মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন।
4
8
কিন্তু কোথায় পাবেন এই 'পিঙ্ক কার্ড'? আবেদনের নিয়ম জানেন কি? এই 'পিঙ্ক কার্ড'-এর জন্য এবার নতুন করে আবেদন করতে হবে।
5
8
সূত্রের খবর, বাংলা জুড়ে সমস্ত বিডিও, এসডিও অফিস এবং পুরসভাগুলির মাধ্যমে মহিলাদের 'পিঙ্ক কার্ড' বিতরণ করা হতে পারে।
6
8
তবে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রি-তে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে।
7
8
বাজেটে ঘোষণা করা হয়েছে, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য সরকারের তরফে সাড়ে ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে।