সরকারি চাকরি করেন যাঁরা, তাঁরা একটি বিষয়ে নিশ্চিত থাকেন, অবসর গ্রহণের পরও একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্কের টাকা পাবেন। পেনশন। সেখানে বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন স্কিম, ইত্যাদির উপর নির্ভর করতে হয়। ছবি- সংগৃহীত
2
8
বার্ধক্যে, অবসর গ্রহণের পর নির্দিষ্ট অঙ্কের পেনশন চাইলে এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। মাসে মাত্র ৫০ টাকার কম বিনিয়োগ করেও প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন পাবেন। কারা এই স্কিমের সুবিধা পাবেন, কী স্কিম, কীভাবে আবেদন করবেন জেনে নিন সমস্তটা। ছবি- সংগৃহীত
3
8
কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনার কথা বলা হচ্ছে। দিন দিন এই স্কিমের উপর সাধারণ মানুষের নির্ভরশীলতা বাড়ছে। গত বছর যেখানে ৭.৬১ কোটি মানুষ এই স্কিমের আওতায় ছিলেন, সেখানে এই বছর সেটা বেড়ে হয়েছে ৮.৯৬ কোটি। ছবি- সংগৃহীত
4
8
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই স্কিমের পরিচালনা করেন। এই স্কিমে নাম নথিভুক্ত করালে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। তবে বর্তমানে এই টাকার অঙ্কের পরিমাণ বাড়ানোর ভাবনাচিন্তা করা হচ্ছে। ছবি- সংগৃহীত
5
8
কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন? ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারেন। তবে আবেদনকারীদের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। ছবি- সংগৃহীত
6
8
এছাড়া যাঁরা ইনকাম ট্যাক্স দিয়েছেন বা দেন তাঁরা অটল পেনশন যোজনার সুবিধা পাবেন না। তবে যাঁরা ২০২২ এর ৩০ সেপ্টেম্বরের আগে অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা এই ক্ষেত্রে ছাড় পাবেন। ছবি- সংগৃহীত
7
8
কত করে বিনিয়োগ করতে হবে? আপনি যদি ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন, এবং মাসে ১০০০ টাকা পেনশন চান তাহলে ৪২ টাকা বিনিয়োগ করতে হবে প্রতি মাসে। আর যদি ৫০০০ টাকা চান তাহলে প্রতি মাসে ২১০ টাকা করে দিতে হবে। ছবি- সংগৃহীত
8
8
এই যোজনায় নাম লেখালে, ৫৯ বছর পর্যন্ত বিনিয়োগ করলে ৬০ বছর হওয়ার পর ১০০০, ২০০০, ৩০০০ অথবা ৫০০০ টাকা প্রতি মাসে পাবেন। যদি বিনিয়োগকারী মারা যান তাহলে তাঁর জীবনসঙ্গী পাবেন। আর দুজনেরই মৃত্যু হলে যজ্ঞ উত্তরাধিকার সমস্ত অর্থ পাবেন।ছবি- সংগৃহীত