রাজ্য সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের পোয়া বারো। বাজেটের পরেও আরও সুখবর দিল শুভেন্দু অধিকারীর সরকার।
2
12
আগেই শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছিলেন। কিন্তু কবে সপ্তম পে কমিশন চালু করার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে? এবার তাও জানিয়ে দিলেন।
3
12
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া দেড় সপ্তাহের মধ্যেই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন। যা ঘিরে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসিও ফুটেছে।
4
12
দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন বাংলায়। তিনিও সপ্তম পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
5
12
এবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য কবে সপ্তম পে কমিশন চালু হবে। যা ঘিরে খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।
6
12
বাজেটের পর আরেকটি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'সপ্তম পে কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে।'
7
12
সপ্তম পে কমিশনের পর অষ্টম বেতন কমিশন নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, 'সপ্তম পে কমিশনের নোটিফিকেশন হয়ে গিয়েছে। ২৮-২৯ অর্থবছর নাগাদ অষ্টম পে কমিশন নিয়ে ভাবনাচিন্তা করব।'
8
12
সপ্তম পে কমিশন চালু হলে নূন্যতম বেতন কত হতে পারে? এই পে কমিশনের অধীনে ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে।
9
12
সপ্তম পে কমিশনে ১৮টি স্তর রয়েছে। ১ থেকে ৫ স্তরের মধ্যে রয়েছেন করণিক এবং গ্রুপ ডি পদের কর্মীরা। এই
কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা।
10
12
৬ থেকে ৯ স্তরের মধ্যে রয়েছেন জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা।
11
12
১০ থেকে ১২ স্তরের মধ্যে রয়েছেন গ্রুপ এ-র আধিকারিক এবং নীতিনির্ধারকরা। তাঁদের বেসিক বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা।
12
12
১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারকরা। তাঁদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।