বলিউড যখন রঙের উৎসবে মত্ত তখনই চুপচাপ বিয়ে সেরে নিলেন তাপসী পান্নু! খবর, উদয়পুরেই বসেছিল তাঁর বিয়ের আসর। উপস্থিত কেবল অনুরাগ কাশ্যপ আর কণিকা ধিঁলো। ১০ বছরের প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গেই সাতপাক ঘুরেছেন তিনি। অথচ, দিন কয়েক আগেও বিয়ের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলিউড বুঝতেই পারেনি, তাঁর আসল ‘মনমর্জিয়া’!
বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি বাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি বাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।
View this post on Instagram