প্রেম করার সময় সবারই কিছু নির্দিষ্ট জায়গা থাকে। কেউ প্রিন্সেপ বা বাগবাজার ঘাটে যায়, কেউ যায় মিলেনিয়াম পার্ক বা ময়দান বা অন্যত্র। আপনিও কি সেই দলেই পড়েন? তবে এই চেনা জায়গার ভিড় এড়িয়ে একটু অন্য ভাবে একান্তে সময় কাটাতে শহরের এই জায়গাগুলোর একটিতে যেতে পারেন। ছবি: সংগৃহীত
2
9
ভরপুর হইহই করে সময় কাটিয়ে, ছেলেবেলার স্মৃতি ফিরে পেতে চলে যান নিউ টাউনের স্কাই জাম্পার ট্রাম্পোলিন পার্কে। বিভিন্ন রকমের খেলা খেলে সময় কাটবে। ছবি: সংগৃহীত
3
9
বোলিং করে সময় কাটাবেন ভাবছেন? গন্তব্য হোক মানি স্কোয়ার। অ্যামিবা বোলিংয়ে হইহই করে সময় কাটান। ছবি: সংগৃহীত
4
9
একান্তে, নস্টালজিয়ায় ডুবে যদি কিছুটা সময় শহরকে ভালবেসে তার সঙ্গে কাটাতে চান তাহলে সঙ্গীকে নিয়ে উঠে পড়ুন ট্রামে। ছবি: সংগৃহীত
5
9
আজকাল অনেকেই বাড়িতে সুগন্ধি আনার জন্য সেন্টেড মোমবাতি জ্বালান। যদি এই জিনিসটাই আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিলে বানান তবে কেমন হয়? এটার জন্য গড়িয়াহাটের আর্ট ওয়ার্কশপসে চলে যান। নিউ টাউনেও এদের একটি আউটলেট আছে। ছবি: সংগৃহীত
6
9
মাটির জিনিস বানাতে চান? একসঙ্গে সময় কাটবে আবার নতুন কিছু সৃষ্টি হবে, এরম ভাবনা থাকলে দক্ষিণ কলকাতার চুম্বক আর্ট স্টুডিওতে যান। ছবি: সংগৃহীত
7
9
এই হাঁসফাঁস গরমে যদি বরফের মধ্যে প্রেম জমে? প্রেমিকাকে নিয়ে অ্যাক্সিস মলের স্নো পার্ক থেকে ঘুরে আসুন। ছবি: সংগৃহীত
8
9
মাটির জিনিসের বদলে আঁকাআঁকি করে সময় কাটাতে চাইছেন দু'জনে? ক্রিয়েটিভ মানুষ হলে দক্ষিণ কলকাতার আর্ট জ্যামিং ওয়ার্কশপসে চলে যান। ছবি: সংগৃহীত
9
9
এছাড়া সঙ্গী যদি ইতিহাস প্রেমী হন তাহলে তাঁর জন্য অ্যারেঞ্জ করে ফেলুন একটি হেরিটেজ ওয়াক ডেট। শহরের অলিগলি ঘুরে ঐতিহাসিক স্থানগুলো দেখুন। ছবি: সংগৃহীত