মেষ: কাজের বিষয়ে আপনাকেই উদ্যোগ নিতে হবে। কোনও প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আসতে পারে। এর হাত ধরে আপনার উন্নতি নিশ্চিত। তবে হুটহাট খরচ করা থেকে বিরত থাকুন। সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছবি: সংগৃহীত
2
12
বৃষ: স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ভাবে কাটবে এই সপ্তাহ। কাজ ধীর গতিতে এগোবে। খরচ করার বদলে প্ল্যান করুন কী করে সঞ্চয় করবেন। ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পর্কে রোম্যান্স বজায় থাকবে। ছবি: সংগৃহীত
3
12
মিথুন: ভরপুর নেটওয়ার্কিং হবে। প্রচুর মানুষের সঙ্গে আলাপ হবে। জীবনে নতুন সুযোগ আসবে। খরচ বাড়বে। মানসিক ভাবে যে খুব শান্তিতে থাকবেন সেটা নয়। ছবি: সংগৃহীত
4
12
কর্কট: বাড়ি সংক্রান্ত বিষয়ে নজর দিন। কী চাইছেন, কী চাইছেন না সেটা নিজের কাছে স্পষ্ট করুন। কাউকে ধার দেবেন না। সম্পর্কে সৎ থাকুন। পাশাপাশি নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। ছবি: সংগৃহীত
5
12
সিংহ: নিজের সৃজনশীলতা প্রকাশ করার আদর্শ সময়। কাজের জায়গায় অনেকের নজর কাড়বেন। হঠাৎ ধনলাভ হতে পারে। সম্পর্কে টুকটাক জটিলতা দেখা দিলেও মোটের উপর ভাল সময় কাটবে। ছবি: সংগৃহীত
6
12
কন্যা: প্ল্যান করে চলুন। মানসিক এবং শারীরিক যে সমস্যাগুলোকে এড়িয়ে চলছিলেন সেগুলিকে নজর দিন। সঞ্চয়ের জন্য ভাল সময়। সম্পর্কে সেই স্পার্ক থাকবে না। তবে ধৈর্য হারাবেন না। বরং এই সময়টা নিজেকে দিন। ছবি: সংগৃহীত
7
12
তুলা: সবটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। একাধিক দায়িত্ব থাকবে এই সপ্তাহে আপনার উপর। হুটহাট বেশি খরচ করবেন না। নিজের মনের কথা শুনে চলুন। অতিরিক্ত কাজ করবেন না। ছবি: সংগৃহীত
8
12
বৃশ্চিক: কোনও সত্য জানতে পারেন। কাজের জায়গায় কোনও বদল এলে তার সঙ্গে নিজেকে মানিয়ে নিন। সম্পর্ক আরও গভীর হবে। পুরনো কোনও ক্ষতকে ভুলে সামনে এগোনোর সময়। ছবি: সংগৃহীত
9
12
ধনু: ভ্রমণের সুযোগ আসবে। উন্নতির সুযোগ এলে হাতছাড়া করবেন না। কাজের জায়গায় স্বীকৃতি এবং দায়িত্ব দুই পাবেন। ইতিবাচক ভাবেই কাটবে এই সপ্তাহ। নিজের রুটিন মেনে চলার চেষ্টা করুন। ছবি: সংগৃহীত
10
12
মকর: কাজে ফোকাস রাখুন। এবং ডিসপ্লিনড থাকুন। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে জটিলতা বাড়বে সম্পর্কে। ছবি: সংগৃহীত
11
12
কুম্ভ: নতুন নতুন আইডিয়া দিয়ে চমকে দেবেন কাজের জায়গায়। ভুলভাল জায়গায় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সম্পর্কে ভরপুর চমক পাবেন। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। ছবি: সংগৃহীত
12
12
মীন: অনুভূতির গভীরতা বাড়বে। বাড়বে সৃজনশীলতাও। নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিন। আর্থিক বিষয়ে কনফিউশন এড়ান। বিশ্রাম নিন পর্যাপ্ত। সম্পর্কে বোঝাপড়ায় আপোস করবেন না। ছবি: সংগৃহীত