তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি বদলে গিয়েছে। সাদাকালো প্রেক্ষাপটে একাকী এক পুরুষ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তিনি এক বৃক্ষের সামনে দাঁড়িয়ে। যেন লক্ষ্যের মুখোমুখি। মাথার উপরে খোলা আকাশ। আকাশের বুক থমথমে কালো মেঘের ভারে। হোয়াটসঅ্যাপ ছাড়া তাঁর আর কোনও সামাজিক মাধ্যম নেই। তারপরেও তাঁর ফ্যানপেজ থেকে অনুরাগীদের বছরের শুরুতে আন্তরিক ধন্যবাদ জানালেন। তাঁকে, তাঁর অভিনীত ধারাবাহিক ‘রামপ্রসাদ’কে ভালবাসার জন্য। তাঁর কাছে তাঁর অনুরাগীরা আপনজনের থেকেও বেশি। সেই উপলব্ধি থেকেই তাঁর বার্তা, ‘ইহজগতে আপনজন তো অনেক আছে, তবে আপন করে নিতে পারে আর কয়জন?’

২০২২-২৩, সব্যসাচীর পরীক্ষার বছর। ২০২২-এর নভেম্বর তিনি হারিয়ে ফেলেছেন সবচেয়ে আপনজন ঐন্দ্রিলা শর্মাকে। অভিনেতা বরাবর সংযমী। নিজেকে আরও সংযমের শিকলে বেঁধেছেন। সরে গিয়েছেন সামাজিক মাধ্যম থেকে। সামাজিক ভিড় থেকেও। কিছুদিনের অবসর। তারপর নতুন করে ডুবেছেন অভিনয়ে। সব্যসাচী অভিনীত ‘বামাক্ষ্যাপা’ স্টার জলসার ব্লকবাস্টার মেগা ছিল। এবার তিনি ‘রামপ্রসাদ’। এক বছর ধরে ধারাবাহিকটি ওই চ্যানেলে আলাদা জায়গা করে নিয়েছে। মুখ্য অভিনেতার অনুরাগীরা প্রতি সন্ধেয় মুখিয়ে থাকেন তাঁকে ছোটপর্দায় দেখার জন্য।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by sabyasachi Chowdhury (@sabyasachi_x_destiny)