আজ বুধবার ২৯ এপ্রিল দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনও। জ্যোতিষ মতে, একাধিক শুভ সংযোগের কারণে বুধবার অনেক রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে কিছু রাশির জাতকদের একটু সতর্ক থেকে চলতে হবে। জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।
2
13
মেষ: আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে।
3
13
বৃষ: আজ ভাগ্য আপনার পাশে থাকবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি ভাল। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে অযথা সমস্যা বাড়তে পারে।
4
13
মিথুন: আজ নিজের যোগ্যতায় সকলের নজর কাড়তে পারবেন। চাকরিক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈদ্যুতিক জিনিস ব্যবহারে সতর্ক থাকুন। পরিবারের কোনও বিষয়ে মানসিক চাপ তৈরি হতে পারে।
5
13
কর্কট: আজ দিনটি আরাম ও সুখে কাটতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। পারিবারিক ব্যবসার সমস্যা দূর হতে পারে। দূরে থাকা আত্মীয়ের কাছ থেকে ভাল খবর আসতে পারে। নিজের মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন।
6
13
সিংহ: আজ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে। অফিসে সম্মান বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থাও ভাল থাকবে। তবে অহংকার থেকে দূরে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি।
7
13
কন্যা: আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে। চাকরিতে উন্নতির খবর পেতে পারেন। নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক ভাল থাকবে। পুরনো ঋণ শোধ করার সুযোগ মিলবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন।
8
13
তুলা: আজ ধৈর্য ধরে কাজ করলে ভাল ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক সিদ্ধান্ত ভেবে নিন। বন্ধুদের সাহায্য পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে।
9
13
বৃশ্চিক: আজ নতুন দায়িত্ব আসতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। তবে পরিশ্রমের ফলও পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। অযথা ঝগড়া এড়িয়ে চলুন।
10
13
ধনু: আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ভেবে কাজ করলে লাভ হবে। চাকরি ও ব্যবসা, দুই ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি আসবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার। শরীরের ক্লান্তি বাড়তে পারে।
11
13
মকর: আজ আপনার পরিশ্রমের ফল মিলতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ও ভালো লাভের যোগ রয়েছে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামলান। স্বাস্থ্যের দিকেও নজর দিন।
12
13
কুম্ভ: আজকের দিনটি কাজের চাপ বাড়লেও সাফল্য আসবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে ভাবুন। পরিবারের সঙ্গে সময় কাটান। মানসিক চাপ কমাতে বিশ্রাম প্রয়োজন।
13
13
মীন: আজ ধৈর্য ও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হঠাৎ সিদ্ধান্ত ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক ধীরে ধীরে ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি।