ভোটের দিন রাস্তায় বেরোচ্ছেন? ভুলেও সঙ্গে রাখবেন না এই জিনিসগুলো!
নিজস্ব সংবাদদাতা
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৩০
শেয়ার করুন
1
12
আজ ২৯ এপ্রিল বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন চলছে।
2
12
ভোটের দিন বাড়ি থেকে বেরোলে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। সঙ্গে কী কী জিনিস রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ।
3
12
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি চলে।
4
12
অসাবধানতাবশত কিছু জিনিস সঙ্গে থাকলে অযথা ঝামেলায় পড়তে হতে পারে।
5
12
সবচেয়ে আগে আসে নগদ টাকা। ভোটের সময় বড় অঙ্কের নগদ অর্থ বহন করলে তা সন্দেহের কারণ হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত ক্যাশ সঙ্গে না রাখাই ভাল। যদি ব্যবসা বা অন্য জরুরি কারণে বেশি টাকা বহন করতেই হয়, তবে তার বৈধ কাগজপত্র যেমন বিল, ব্যাঙ্কের নথি বা লেনদেনের প্রমাণ সঙ্গে রাখা জরুরি।
6
12
মদ বা অন্য নেশাজাতীয় দ্রব্য নিয়েও কড়া নিয়ম থাকে। ভোটের আগে ও ভোটের দিন মদ বিক্রি, কেনাবেচা বা বহনের উপর বিশেষ নজরদারি চলে। নিয়ম ভাঙলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
7
12
ভোটের দিন অস্ত্র, আগ্নেয়াস্ত্র বা ধারালো বিপজ্জনক জিনিস সঙ্গে রাখা উচিত নয়। লাইসেন্সবিহীন অস্ত্র তো বটেই, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধারালো জিনিসও সন্দেহ তৈরি করতে পারে।
8
12
ভোটকেন্দ্রের আশেপাশে রাজনৈতিক প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই দলীয় পতাকা, পোস্টার, ব্যানার, প্রচারপত্র বা প্রতীকযুক্ত অতিরিক্ত সামগ্রী সঙ্গে রাখা থেকেও দূরে থাকুন। বিশেষ করে ভোটকেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে এসব থাকলে সমস্যা হতে পারে।
9
12
অন্য কারও ভোটার কার্ড, ভুয়ো পরিচয়পত্র বা ভুল নথি সঙ্গে রাখা আইনত অপরাধ। ভোট দিতে গেলে নিজের বৈধ পরিচয়পত্রই ব্যবহার করতে হবে। পরিচয় যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে সমস্যায় পড়তে পারেন।
10
12
এছাড়া উস্কানিমূলক লেখা, বেআইনি প্রচারসামগ্রী বা গুজব ছড়ানোর মতো কোনও জিনিসও সঙ্গে না রাখাই শ্রেয়। নির্বাচনের সময় প্রশাসন এ ধরনের বিষয়ে সতর্ক থাকে।
11
12
ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নিয়ম মেনে ভোট দিতে যাওয়া জরুরি।
12
12
প্রয়োজনীয় নথি রাখুন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান, আর শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।