গত মাসখানেক ধরেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কখনও চলেছে ভোটের তপ্ত তো কখনও ফুরফুরে হাওয়া। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। রাজ্যের ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ হবে। রাজনীতি, ক্ষমতার লড়াই আর নৈতিক টানাপোড়েনকে পর্দাতেও তারিয়ে তারিয়ে দেখার এর চেয়ে ভাল সময় আর হয় না। রইল এরকম কিছু মাস্ট-ওয়াচ সিনেমার তালিকা।
2
11
হীরক রাজার দেশে (১৯৮০): কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ যেন এক রূপক কাহিনি। রাজতন্ত্রের অন্ধ অহংকার এবং মস্তিষ্ক ধোলাইয়ের বিরুদ্ধে যে সরব প্রতিবাদ তিনি করেছিলেন, তা আজও রাজনৈতিক বিশ্লেষণের পাঠ্যপুস্তক।
3
11
আঁধি (১৯৭৫): গুলজারের ‘আঁধি’ ভারতীয় রাজনীতিতে একজন নারী নেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনকে এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে যে, যা আজও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে থাকে।
4
11
নায়ক: দ্য রিয়েল হিরো (২০০১) একদিনের জন্য মুখ্যমন্ত্রী! অনিল কাপুরের এই ছবিতে দেখা যায়, একজন সাধারণ মানুষ যদি হঠাৎ ক্ষমতায় আসে, তাহলে কী হতে পারে। বিনোদন আর তীক্ষ্ণ রাজনৈতিক বার্তার মিশেলে এই ছবি আজও প্রাসঙ্গিক। রানি মুখোপাধ্যায় ও অমরিশ পুরীর উপস্থিতি ছবিকে আরও শক্তিশালী করেছে।
5
11
রং দে বাসন্তী (২০০৬) : দেশপ্রেম মানেই যে কেবল স্লোগান দেওয়া নয়, বরং সিস্টেমের ভেতরে ঢুকে পরিবর্তন আনার নামই দেশপ্রেম—তা ‘রঙ দে বাসন্তী’ সিনেমার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। যুবসমাজের আত্মজাগরণের এই গল্প আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
6
11
সর্দার উধম (২০২১): সুজিত সরকারের ‘সর্দার উধম’ কোনো সাধারণ বায়োপিক নয়; এটি ঔপনিবেশিক শাসনের নৃশংসতা এবং একজন বিপ্লবীর মানসিক ট্রমার এক মর্মস্পর্শী দলিল।
7
11
সরকার (২০০৫) বল ঠাকরের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে রাজনীতি আর অপরাধের অদ্ভুত ককটেল। অমিতাভ বচ্চনের সুভাষ নাগরে চরিত্রটি যেন ক্ষমতার এক বিকল্প সংজ্ঞা। সঙ্গে অভিষেক বচ্চন, কে কে মেনন—সব মিলিয়ে এক গা ছমছমে রাজনৈতিক দুনিয়া।
8
11
নিউটন (২০১৭) রাজকুমার রাওয়ের অসাধারণ অভিনয়ে তৈরি এক ভীষণ বাস্তবধর্মী ছবি। সংঘর্ষপূর্ণ এলাকায় সুষ্ঠু নির্বাচন করানোর লড়াই, এ যেন গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরীক্ষার গল্প। শান্ত অথচ তীক্ষ্ণ প্রশ্ন ছুঁড়ে দেয় এই সিনেমা।
9
11
রাজনীতি (২০১০) মহাভারতের ছায়ায় তৈরি আধুনিক রাজনৈতিক মহাকাব্য। রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, মনোজ বাজপেয়ীর শক্তিশালী অভিনয় এই ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। পরিবারতন্ত্র, ষড়যন্ত্র আর ক্ষমতার নেশা সবই আছে। শোনা যাচ্ছে, ‘রাজনীতি ২’-ও তৈরি হচ্ছে!
10
11
প্রলয় (২০১৩) : রাজনীতি মানেই কি কেবল ক্ষমতা দখল? রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ সিনেমাটি বরুণ বিশ্বাসের বাস্তব জীবনের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি প্রমাণ করে, একজন সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, তবে সিস্টেমও কাঁপতে বাধ্য।
11
11
ভোট মানেই শুধু ব্যালট নয়. এর মধ্যে লুকিয়ে থাকে ক্ষমতা, আদর্শ, লড়াই আর অসংখ্য গল্প। এই সিনেমাগুলো সেই গল্পগুলোকেই সামনে আনে. কখনও তীব্র, কখনও নীরব, কিন্তু সবসময়ই প্রাসঙ্গিক।