আজকাল ওয়েব ডেস্ক: ক্যানসারে আক্রান্ত প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর তথা নিক জোনাসের দাদা কেভিন জোনাস। স্কিন ক্যানসারে আক্রান্ত ৩৬ বছর বয়সি এই পপ তারকা। সমাজমাধ্যমে এই বিষয়টি নিজেই প্রকাশ্যে এনেছেন তিনি।বেসাল সেল কারসিনোমায় আক্রান্ত কেভিন। তবে অস্ত্রোপচার হয়ে গিয়েছে।
সমাজমাধ্যমে তাঁর পোস্ট করা সেই ভিডিওতে নিজের কপালের একটি ছোট্ট আঁচিল দেখিয়ে তিনি বলেন, "এই ছোট্ট স্কিন ক্যানসারটা সদ্য ছড়াতে শুরু করেছে"।
ভিডিওর শেষে নিজের ভক্তদের উদ্দেশ্যে তাঁর সতর্কবার্তা," শরীরে কোনও আঁচিল থাকলে এবং তা নিয়ে মনে যদি কোনও সংশয় হয় তাহলে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন"।