অবসর নিয়েছেন, নিরাপদে বিনিয়োগে নিয়মিত আয়ের পথ খুঁজছেন? এই ক্ষেত্রে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হতে পারে অন্যতম সেরা বিকল্প। এই প্রকল্প, যেমন নিরাপদ, তেমনই রয়েছে আকর্ষণীয় সুদের হার ও কর ছাড়ের সুবিধা। মিলবে বছরে ২.৪৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ।
এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। তবে, চাইলে তা আরও তিন বছরের জন্য বাড়ানো যায়।
4
8
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। ন্যূনতম ১,০০০ টাকা জমা রাখা যায়।
5
8
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে স্বামী-স্ত্রী আলাদা অ্যাকাউন্ট, আবার যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। প্রতিটি অ্যাকাউন্টেই সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করা সম্ভব।
6
8
যদি কোনও বিনিয়োগকারী এই প্রকল্পে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি প্রতি ত্রৈমাসিকে প্রায় ৬১,৫০০ টাকা সুদ পাবেন।
7
8
এই প্রকল্পে বছরে চারবার সুদের অর্থ মেলে। হিসাব অনুযায়ী বাৎসরিক ২,৪৬,০০০ টাকা পাওয়া যায়।
8
8
মনে রাখতে হবে যে, এই প্রকল্পে নির্ধারিত অঙ্কের বেশি টাকা জমা পড়লে অতিরিক্ত টাকার উপর পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে জমার তারিখ থেকে ফেরতের দিন পর্যন্ত সুদ গণনা করা হয়।