সরকারি ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও বিভিন্ন ধরনের সেভিংস স্কিম রয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল 'পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম' বা এমআইএস।
2
8
পোস্ট অফিসের এই স্কিমে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিনিয়োগ করেও প্রতি মাসে মিলবে ৮,৬৩৩ টাকা।
3
8
পোস্ট অফিসের এমআইএস স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে একবার এককালীন বিনিয়োগেই অ্যাকাউন্ট খোলার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট সুদের টাকা আয় করা সম্ভব।
4
8
সুদের অর্থ প্রতি মাসে সরাসরি সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ে।
5
8
পোস্ট অফিসের এমআইএস স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তবে বেশি আয় করতে চাইলে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে।
6
8
এমআইএস স্কিমে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায় এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব।
7
8
কোনও বিনিয়োগকারী যদি স্ত্রীকে সঙ্গে নিয়ে এই স্কিমে ১৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন (৭.৪ শতাংশ) তবে প্রতি মাসে প্রায় ৮,৬৩৩ টাকা আয় হবে।
8
8
এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে আগে থেকেই একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যদি সেই অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর এমআইএস অ্যাকাউন্ট খোলা যাবে।