আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হলেন শিক্ষাবিদ, লেখিকা সুধা মূর্তি। শুক্রবার, নারী দিবসের দিন একথা ঘোষণা করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তে তিনি খুশি, সেকথাও জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, " সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অনস্বীকার্য। সামাজিক, জনহিতকর, শিক্ষা সহ নানা খাতে তিনি অনেক কাজ করেছেন।" রাজ্যসভার কক্ষে সুধা মূর্তির উপস্থিত নারী শক্তির ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ বলেও নারী দিবসে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সাংসদ হিসেবে তাঁর সময়কালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
Sudha Murty: রাজ্যসভার সাংসদ পদে মনোনীত হলেন সুধা মূর্তি
















