পয়লা বৈশাখের আগে সোনার বাজারে ঝড়। যুদ্ধের আবহে হলুদ ধাতুর দৌড় কি থামবে? নাকি নববর্ষের মুখে আরও বাড়বে সোনার দাম? সম্প্রতি বাজারের মতিগতি নিয়ে বিশেষজ্ঞরা কিছু ব্যাখ্যা দিয়েছেন।
2
10
ইরান-ইজরায়েল সংঘাতের মেঘ কাটেনি। বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা যত বাড়ে, বিনিয়োগকারীরা তত বেশি সোনার দিকে ঝোঁকেন। এই টানটান উত্তেজনার কারণেই বিশ্ববাজারে সোনার দাম এক লাফে বাড়ার কথা। কিন্তু হচ্ছে উলটো। এখন বাজারে সোনার দাম বেশ খানিকটা কম।
3
10
এপ্রিলের শুরুতে সোনার দাম খানিকটা বেড়েছিল। তবে সাম্প্রতিককালে সেই দাম কিছুটা হলেও সংশোধন হয়েছে। আপাতত বাজারের গ্রাফ সামান্য নিম্নমুখী।
4
10
সামনেই পয়লা বৈশাখ। বাঙালির হালখাতার সময়ে গয়না কেনার ধুম পড়ে। এই বিপুল চাহিদার কারণে বাজারে সোনার দাম বিশেষ সস্তা হওয়ার সম্ভাবনা কম।
5
10
বৈশাখের পরই আসছে অক্ষয় তৃতীয়া। খুচরো বিক্রেতারা মনে করছেন, বিয়ের মরশুম এবং উৎসবের কেনাকাটার চাপে দাম চড়া থাকার ইঙ্গিতই মিলছে।
6
10
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম সামান্য পড়েছে। তাই ডলারের বিনিময় মূল্যের ওপর কড়া নজর রাখছেন অর্থনীতিবিদরা।
7
10
বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার কমানোর সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে।
8
10
কেন্দ্রীয় সরকারের আমদানি সংক্রান্ত বিধিনিষেধের ফলে বাজারে জোগান কিছুটা নিয়ন্ত্রিত। এর প্রভাব সরাসরি পড়ছে খুচরো সোনার মূল্যে।
9
10
বিশেষজ্ঞদের মতে, রাতারাতি দাম কমার আসা না করাই ভালো। গয়না বা বিনিয়োগের জন্য সোনা কিনতে হলে একবারে বড় অঙ্কের টাকা না ঢেলে ধাপে ধাপে কেনাই এখন সবথেকে নিরাপদ।
10
10
একদিকে যুদ্ধের মেঘ, আরেকদিকে উৎসবের চাহিদাই আপাতত সোনার ভাগ্য নিয়ন্ত্রণ করছে।