বিয়ে করবেন ভাবছেন? শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে চিন্তিত, মেনে চলুন কিছু সহজ নিয়ম
নিজস্ব সংবাদদাতা
৬ এপ্রিল ২০২৬ ১৯ : ০৭
শেয়ার করুন
1
16
পরিবারের শান্তি শৃঙ্খলা মহিলাদের উপর নির্ভর করে৷ একটি বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্ক সুন্দর হওয়া অত্যন্ত প্রয়োজন। জীবনে শান্তি আনন্দ বজায় রাখতে হলে শাশুড়ি বৌমার এই সম্পর্কে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন সেটাও জানা জরুরি৷
পারস্পরিক শ্রদ্ধা এবং ইতিবাচকতা বজায় রাখার জন্য শাশুড়ি বৌমা দু'জনকেই কিছু নিয়ম মেনে চলতে হবে৷
2
16
ছেলের বিয়ের পর একটি নতুন মেয়ে যখন বাড়িতে আসছে তখন তাকে মানসিক নিরাপত্তা এবং শান্তির অনুভূতি দেওয়ার দায়িত্ব স্বামী এবং শাশুড়িমায়ের। আপনাদের কোনও আচরণেই যেন নতুন আসা মেয়েটি নিজেকে বাইরের লোক মনে না করে।
3
16
অন্য বাড়িতে বড় হওয়া মেয়েটির পছন্দ অপছন্দ শখ রাগ দুঃখ আনন্দ সমস্ত অনুভূতি এমনকি খাবার পোশাক এসব ক্ষেত্রেও ভিন্নতা থাকতে পারে৷ ঠিক ভুল বিচার না করে নিয়ম চাপিয়ে না দিয়ে আন্তরিক ভাবে বোঝার চেষ্টা করা দরকার। প্রয়োজনে সহজ ভাবে আলোচনা করা দরকার।
4
16
খারাপ লাগলে শান্ত ভাবে ভদ্র ভাষায় বুঝিয়ে বলা প্রয়োজন। শাশুড়ি হিসাবে আদেশ বা নিয়মের বোঝা চাপিয়ে দিলে নতুন আসা মেয়েটির মধ্যে পরিবারকে আপন করার পরিবর্তে খারাপ লাগা তৈরি হয়। মানসিক দূরত্ব সম্পর্কে ক্ষতি করে৷
5
16
নতুন বৌকেও মা আর শাশুড়িমা উভয়কেই সময় এবং গুরুত্ব দিতে হবে। যে কোনও উৎসব অনুষ্ঠানে সকলে মিলে কিছু করার পরিকল্পনা করুন৷ কিছু উপহার দিলে মা আর শাশুড়িমা উভয়কেই দেওয়ার চেষ্টা করুন৷
6
16
দু'জনকেই দু'জনের পছন্দ অপছন্দ জানতে হবে৷ সেই অনুযায়ী একটা সুস্থ যাপন গড়ে তুলতে হবে৷ ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখা উচিত৷ দাম্পত্য জীবনে অহেতুক হস্তক্ষেপ করতে দিলে শাশুড়িমায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে না৷ পরিবর্তে অন্যায় কর্তৃত্ব দাম্পত্যে সমস্যা সৃষ্টি করতে পারে৷
7
16
কী পারবেন আর কী পারবেন না সেটা সম্পর্কে নিজের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন৷ সেই কথা ভালভাবে বুঝিয়ে বলা প্রয়োজন। মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া একমাত্র সমাধান নয়৷
8
16
প্রশংসা করার মতো কাজ করে একে অপরের প্রশংসা করুন। ধরা যাক শাশুড়িমা অত্যন্ত রাগী তবুও তাঁর কোন দিকটা ভাল সেটা দেখে সেই কাজের প্রশংসা করুন৷
9
16
বৌমা নতুন এসেই শাশুড়িমায়ের মতো গুছিয়ে সংসার করতে পারবে না। কিছু না পারলে ব্যাঙ্গ বিদ্রুপ বা রাগ বিরক্তি দেখাবেন না৷ এতে নতুন আসা মানুষটি নিরাপত্তার অভাব বোধ করে৷ মায়ের মতো করেই দেখিয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করুন৷
10
16
প্রত্যেকের কাজের ধরন, জীবনযাপন, আদর্শ, ভাবনা আলাদা হয়৷ এই ভিন্নতাকে মেনে নিতে পারলেই জীবন সহজ৷ আমারটাই ঠিক বা আমার মতো করেই করতে হবে - এই গোঁড়ামি রাখলে কখনওই শাশুড়ি বৌমার সম্পর্ক সুন্দর হবে না।
11
16
নতুন মেয়েটিকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না। নতুন প্রজন্ম, আপনার থেকে কোনও কাজে এগিয়ে থাকতেই পারে৷ শাশুড়ি হিসাবে নিরাপত্তাহীনতায় না ভুগে বরং সেই কাজের দায়িত্ব নতুন বৌমাকে দিয়ে দিন৷
12
16
ছেলে এবং বৌমা প্রাপ্তবয়স্ক। তাই সমস্ত বিষয় আদেশ অনুমতি নেওয়ার মতো বাধ্যবাধকতা তৈরি করবেন না। ব্যক্তিগত পরিসরে নতুন দু'জনকে একসঙ্গে তাঁদের সংসার গুছিয়ে নিতে দিতে হবে৷ ভুল করতে করতেই শিখবে৷
13
16
একসঙ্গে থাকলে রাগ বিরক্তি আসতেই পারে৷ শাশুড়িমা হিসাবে এমন কিছু বলবেন না বা করবেন না যা বৌমার দীর্ঘকালীন মনখারাপের কারণ নয়৷ বয়সে ছোট হলেও নতুন মেয়েটির সম্মান আছে তাই সেই সম্মান এবং মানুষ হিসাবে যে স্বাধীনতা তাঁর অধিকার সেই স্বাধীনতা তাঁকে দিতে হবে৷
14
16
একজন বিবাহিত পুরুষের মায়ের জন্য এটা মেনে নেওয়া এবং সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার ছেলের সাথে আপনার একসময়ের সম্পর্ক এখন পরিবর্তিত হয়েছে। এটি ভালো বা খারাপ নয়, কেবল ভিন্ন। তাকে এখন তার নিজস্ব একক পরিবার তৈরি এবং লালন-পালন করতে হবে।
15
16
প্রাপ্তবয়স্ক ছেলের মা হিসাবে আপনাকে আস্থা রাখতে হবে। কখনও আপনার শাশুড়ি বা পুত্রবধূর কোনও আচরণ পছন্দ হল না, পারস্পরিক সম্মান বজায় রাখার চেষ্টা করুন৷ অহেতুক প্রশংসা বা সহমত পোষণ করার জোর করবেন না।
16
16
শাশুড়ি বৌমা দু'তরফেই মা মেয়ে হয়ে ওঠার পরিবর্তে একে অপরের বন্ধু হয়ে ওঠা অনেক বেশি জরুরি। যেখানে কিছু অমিল থাকবেই। সেই অমিলকে সম্মানের সঙ্গে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া প্রয়োজন। মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, সহজ সত্যি এবং নিজস্ব সীমাবদ্ধতা শুরু থেকেই জানিয়ে দেওয়া প্রয়োজন।