আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের কানকরে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই। এক পুলিশকর্মী এবং এক মাওবাদী নিহত হয়েছে বলেই খবর মিলেছে। হিদুর গ্রামের কাছে মাওবাদীদের বিরুদ্ধে একটি অপারেশন চালায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। উভয়ের গুলির লড়াইয়ের শব্দে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। বাস্তার ফাইটার্সের কনস্টেবল রমেশ কুরেতি এই গুলির লড়াইয়ের ফলে নিহত হয়েছেন বলে খবর। অন্যদিকে এক মাওবাদীকেও খতম করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল। এলাকায় আর মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তার জন্য শুরু হয়েছে তল্লাশি।
ENCOUNTER: ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম এক মাওবাদী, নিহত এক পুলিশকর্মীও
















