আজকাল ওয়েবডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভায় জয়ী হলেন তৃণমূলের চার সাংসদ। জয়ী হলেন বিজেপির একজন সাংসদ। তৃণমূলের চারজন সাংসদ হলেন, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন শমীক ভট্টাচার্য। মঙ্গলবার জয়ী প্রার্থীদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রথমবার রাজ্যসভার ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির চুন্নিলাল গারসিয়া এবং মদন রাঠৌর।
অন্যদিকে গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, গোবিন্দভাই ঢোলাকিয়া, ময়াঙ্কভাই নায়েক এবং যশবন্তসিন পারমার।