চুরি, ডাকাতির ভয়ে অনেকেই বাড়িতে সোনা রাখতে চান না। এমনকী বাড়ির দলিল থেকে একাধিক প্রয়োজনীয় নথিও। সবটাই তাই ব্যাঙ্কে লকার খুলে সেখানে রাখেন। অনেকেই মনে করেন ব্যাঙ্কের লকারে সোনা রেখে দিলাম মানে নিশ্চিন্ত। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? ছবি: সংগৃহীত
2
7
বর্তমান সময়ে সোনার যা দাম, তাতে ক্রমশ হলদে ধাতু মধ্যবিত্তের আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ব্যাঙ্কের লকারে সোনা রেখে সহজে নিশ্চিন্ত হবেন না। বরং নিরাপত্তা নিশ্চিত করতে খেয়াল রাখুন এইসব বিষয়েও। ছবি: সংগৃহীত
3
7
ধরা যাক আপনি যে ব্যাঙ্কের লকারে আপনার সোনা রেখেছেন, সেটার ভাড়া ৫০০০ টাকা। এবার কোনও কারণবশত আপনার সোনা খোয়া গেল বা ব্যাঙ্ক ডাকাতি হল। তাহলে তখন ব্যাঙ্ক আপনাকে সেই ভাড়ার ১০০ গুণ ফেরত দেবে। অর্থাৎ ৫,০০,০০০ টাকা, যা নিশ্চিত ভাবে আপনার সোনার মোট মূল্যের থেকে বেশ কম। ছবি: সংগৃহীত
গোল্ড ওভারড্রাফট করতে পারেন। এটি একটি শক্তিশালী লিকুইডিটি অ্যাসেট। সোনার গয়নার বিকল্প। ছবি: সংগৃহীত
7
7
গয়নার ইন্স্যুরেন্স করিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। সোনা ব্যাঙ্কে থাক বা বাড়িতে, সেটাকে নিরাপদে রাখতে চাইলে মাত্র ০.৩ থেকে ১ শতাংশ বার্ষিক প্রিমিয়াম দিয়ে ইন্স্যুরেন্স করিয়ে রাখুন। ছবি: সংগৃহীত