আগামী এক সপ্তাহে সোনার দামে খানিকটা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলি বাজারের মনোভাবকে প্রভাবিত করছে।
2
13
স্বল্পমেয়াদে সোনার দাম মার্কিন-ইরান সংঘাতের ঘটনাপ্রবাহের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকবে। এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। এর ফলে সোনার দামে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে না।
3
13
সোমবার সোনার দাম বেশ কিছুটা কমেছে। আমেরিকার শক্তিশালী কর্মসংস্থানের রিপোর্টের প্রভাবে ডলার আরও মজবুত হয়েছে। এর ফলে ফেডেরাল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা আরও হ্রাস পেয়েছে।
4
13
অন্যদিকে, ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে বাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের অপেক্ষায় ছিল। এরপরে সোনার দাম খানিকটা পড়েছে।
5
13
দিনের শুরুতে কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৯১৩ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১৩,৬৭০ টাকা ছিল।
6
13
সোমবার সারাদিনে সোনার দাম খানিকটা বেড়েছিল। কিন্তু আমেরিকা-ইরান যুদ্ধবিরতি আলোচনার খবরের প্রভাবে দিনের শেষে কমেছে সোনার দাম।
7
13
এদিন বাজার বন্ধ হওয়ার সময় কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,০৬৬ টাকা (২৭ টাকা কমেছে)। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮১০ টাকা (২৫ টাকা কমেছে) এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১১,২৯৯ টাকায় (২১ টাকা কম) দাঁড়িয়েছে।
8
13
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,০৮১ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮২৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১১,৩১৪ টাকা।
9
13
মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,০৬৬ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮১০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১১,২৯৯ টাকা।
10
13
বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,০৬৬ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮১০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১১,২৯৯ টাকা।
11
13
চেন্নাইয়ে দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতের এই শহরে সোম সন্ধ্যায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,২৬২ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৯৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৩,৬৭০ টাকা।
12
13
আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,০৭১ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮১৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১১,৩০৪ টাকায় দাঁড়িয়েছে।
13
13
ভারতে সোনার দাম জানা বিনিয়োগের আগে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে এই ধাতুর মূল্য অপরিসীম। বিয়ের মরসুম আসন্ন তার আগে অনেকে ভারতীয় পরিবার সোনা কেনার কথা চিন্তাভাবনা করছেন। তারা দাম যাচাই করে নিয়ে সোনা কিনতে পারবেন।