আজকাল ওয়েবডেস্ক: বিকেলে নদীতে স্নান করতে নামাই কাল হল। স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্যু হল এক পরিবারের তিন সদস্যের।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কেরলে। রবিবার বিকেলে পদ্মা নদীতে স্নান করতে নেমেছিলেন তিনজন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একজন ডুবে যাচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দুজন তলিয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার করতে।
কিছুক্ষণ পর তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।