পশ্চিম এশিয়ায় যুদ্ধের ঝাঁঝ বেড়েই চলেছে। যার জেরে রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। লকডাউনের মতোই পাকিস্তানে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জ্বালানি সঙ্কটে পাকিস্তানের সরকার কড়া পদক্ষেপ করল।
2
9
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। এরপর প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, জ্বালানি সঙ্কটের জেরে রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, বাজার, এমনকী বিয়ের অনুষ্ঠানের সময়সীমায় কাটছাঁট করা হয়েছে।
3
9
ইরান যুদ্ধের জেরে আদতেই বিধ্বস্ত পাকিস্তান। তাই যুদ্ধবিরতিও চায় তারা। কিন্তু ইরান রাজি না হওয়ায়, আরও বিপাকে পড়ল।
4
9
আজ, মঙ্গলবার থেকে পাকিস্তানের বেশিরভাগ এলাকায় বাজার ও শপিং মল রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রাত আটটার পর শপিং মল ও বাজারে আর কেনাকাটা করা যাবে না। খোলা রাখলেই জরিমানা আদায় করা হবে।
5
9
সরকারি নির্দেশ অনুযায়ী, আজ থেকে রেস্তোরাঁ, হোটেল এবং বেকারি রাত ১০টার মধ্যে বন্ধ করতেই হবে। রাত ১০টার পর আর খাবার মিলবে না রেস্তোরাঁ, হোটেলে।
6
9
পাশাপাশি বিয়ে-সহ যেকোনও অনুষ্ঠান রাত ১০টার মধ্যেই শেষ করতে হবে। সরকারি নির্দেশে বলা হয়েছে, রাত ১০টার পর অনুষ্ঠানের আর অনুমতি পাওয়া যাবে না।
7
9
এমনকী বাড়িতে, প্রাইভেট ভেন্যুতেও রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের উদযাপন শেষ করতে হবে। নিয়ম না মানলেই কড়া পদক্ষেপ করা হবে।
8
9
যদিও এমার্জেন্সি পরিস্থিতির সেক্ষেত্রে বিধিনিষেধ নেই। ফার্মেসি, ওষুধের দোকান খোলা থাকবে স্বাভাবিক নিয়মেই। এক্ষেত্রে নিয়মের কড়াকড়ি নেই।
9
9
যেকোনও মেডিক্যাল পরিষেবা, অ্যাম্বুল্যান্স, ওষুধের দোকান, হাসপাতাল, ক্লিনিক সবসময় খোলা থাকবে। যাতে রোগীরা এই পরিষেবা থেকে বঞ্চিত না হন।